| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনগণ একদিকে আর মোদী-শাহ-দোভাল অন্যদিকে: রাহুল গান্ধী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৬ ইং | ১৪:৩০:০১:অপরাহ্ন  |  ৭৪৫ বার পঠিত
জনগণ একদিকে আর মোদী-শাহ-দোভাল অন্যদিকে: রাহুল গান্ধী

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের জনগণ একদিকে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার অন্যদিকে অবস্থান করছেন বলে মন্তব্য করেছেন রাহুল গান্ধী।

সোমবার (১২ অক্টোবর) দিল্লির বিক্ষোভ কর্মসূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কংগ্রেসের এই নেতা এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ তুলে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ঘোষণা দিয়েছেন, তার বিরুদ্ধে বেলা ৩টায় ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে রিট আবেদন দাখিল করা হবে। তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে ধরে বলেন, এই ইস্যুতে দিল্লিতে গত চার-পাঁচ দিন ধরে ‘চলো দিল্লি’ও ‘মার্চ ফর ডেমোক্রেসি’নামে সাধারণ মানুষের গণআন্দোলন গড়ে উঠেছে।

তিনি পুরো দিল্লিকে অবরুদ্ধ করে রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন এবং অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আড়াল ও রক্ষা করার চেষ্টা করছে।

রাহুল গান্ধী বলেন, সরকার এই কাজ করে মারাত্মক ভুল করছে, কারণ প্রধান নির্বাচন কমিশনারকে যত বেশি সুরক্ষা দেওয়া হবে, মূল নিয়ন্ত্রণকারীর সন্ধান তত সহজ হবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪