| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট হল, মাইকেল উডফোর্ট

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৬ ইং | ১৬:৩০:১৮:অপরাহ্ন  |  ৭৩৭ বার পঠিত
অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট হল, মাইকেল উডফোর্ট

ইন্টারন্যাশনাল ডেস্ক:  ব্যাষ্টিক ও সামষ্টিক অর্থনীতির সমন্বয়ে নতুন গবেষণার জন্য যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ রবার্ট হল এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ মাইকেল উডফোর্ট।

ব্যক্তিপর্যায়ের বা ব্যাষ্টিক অর্থনৈতিক সিদ্ধান্ত কীভাবে সামগ্রিক অর্থনীতিকে প্রভাবিত করে এবং সরকার ও কেন্দ্রীয় ব্যাংকগুলো কীভাবে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে পারে এ বিষয়ে গবেষণা ও নতুন তত্ত্বের জন্য ২০২৬ সালে অর্থনীতি ক্যাটাগরিতে নোবেলের জন্য মনোনীতি করা হয়েছে এ দুই মার্কিন অর্থনীতিবিদ-অধ্যাপককে। সোমবার (১২ অক্টোবর) রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস এ ঘোষণা দিয়েছে।

অ্যাকাডেমির ঘোষণা অনুযায়ী, ‘সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার ব্যাষ্টিক অর্থনৈতিক ভিত্তি’ (মাইক্রে-ইকোনমিক ফাউন্ডেশন অব মাক্রো-ইকোনমিক স্ট্যাবিলাইজেশন) শীর্ষক গবেষণায় বিশেষ অবদানের জন্য নোবেলজয়ী হিসেবে রবার্ট হল এবং মাইকেল উডফোর্ডের নাম ঘোষণা করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪