| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৬ ইং | ১১:৫৫:১২:পূর্বাহ্ন  |  ২৫৯২ বার পঠিত
হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ‘বাড়াবাড়ি’ আচরণের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হুতিরা খুবই খারাপ আচরণ করছে।

সৌদি আরবের বিমানবন্দরগুলোকে লক্ষ্য করে একের পর এক হামলার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে।

হুতিদের এসব হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। পরিস্থিতি বিবেচনায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম স্থগিত রাখার সময়সীমা বাড়ানো হয়েছে।

এদিকে, নতুন করে ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ শহরে হুতি বিদ্রোহীদের গোলাবর্ষণে ৩ শিশুসহ অন্তত পাঁচজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শহরের আল-ধাহরা এলাকায় হামলায় একই পরিবারের চার সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ থেকে ১২ বছর বয়সী শিশুও রয়েছে। এ ছাড়া কাছাকাছি বিয়ের বাশা এলাকায় পৃথক গোলাবর্ষণের ঘটনায় ৩০ বছর বয়সী এক নারী আহত হয়েছেন।

ইরানের সমর্থিত হুতি বিদ্রোহী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অনুগত বাহিনীর মধ্যে তাইজ শহর দীর্ঘদিন ধরে সংঘাতের অন্যতম প্রধান ক্ষেত্র। সাম্প্রতিক সময়ে উভয় পক্ষই যুদ্ধে অগ্রগতির দাবি করেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪