| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এস এম ফয়েজ

উদ্দেশ্য ছিল ভালো ,ভুলের কারণে হিরো থেকে জিরো

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৬ ইং | ১৬:২১:০৮:অপরাহ্ন  |  ৪৪৬৫ বার পঠিত
উদ্দেশ্য ছিল ভালো ,ভুলের কারণে হিরো থেকে জিরো

সিনিয়র রিপোর্টার: নানা নাটকের পর প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন ইশরাক হোসেন। তার দাবি তিনি ভুল করেননি,তাহলে পদত্যাগ করেছেন কেন? তিনি যে পদত্যাগ করবেন তা গতকালই স্পষ্ট হয়েছে। কিন্তু ইশরাক হোসেন বার বার বলেছেন,দাবি করেছেন পদত্যাগ করছেন না,গণমাধ্যম গুজব ছড়াচ্ছে, তাকে টার্গেক করে নিউজ করা হয়েছে! বিস্মিত হলাম প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগ করার নির্দেশ দেয়ার পরও তা অসত্য বলে দাবি করা। নিজের মালিকানা গণমাধ্যমে নিউজ প্রকাশ করে দাবি করা হয় পদত্যাগের বিষয়টিগুজব! পরে জাননো হয় সংবাদ সম্মেলন করে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হবে। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে সব জায়গায়  সমন্বয়ের অভাব রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশই আদেশ। এটা নিয়ে এত নাটকীয় দরকার  ছিল? পদত্যাগের এই নাটক  ১৬ থেকে ১৮ ঘন্টা চলেছে। অস্ত্র হাতে নাটকের নাট্যকার ছিলেন  ইশরাক হোসেন নিজেই৷ পরে পদত্যাগের নাট্যকার ও ইশরাক হোসেন নিজেই। অতি আবেগের কারণে কি এমন নাটক? 

পদত্যাগের সংবাদ সম্মেলনে তাঁর কথা শুনে রীতিমতো অবাক হয়েছি। তিনি কি বলতেছেন- ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি,কিন্তু কোন ভুল করিনি! এসব কথা মনে হচ্ছে অসংলগ্ন। তবে অভিযান নিয়ে কোন প্রশ্ন নাই, অভিযানটি ছিল চমৎকার। এ ধরনের অভিযান গোটা দেশে সংসদ সদস্যরা করতে পারেন সামনে থেকে। অভিযান করবে পুলিশ,সেখানে দিক নির্দেশনা দিতে পারেন তারা। এ ধরনের অভিযান চললে পরিবর্তন আসবেই,পরিবর্তন হবেই। কোন সন্দেহ নেই। প্রশ্ন হচ্ছে অভিযানের প্রক্রিয়া নিয়ে! তিনি আগ্নেঅস্ত্র উচুঁ করে,মানুষকে ভয় দেখিয়ে এ ধরনের অভিযান করতে পারে না। মনে রাখতে হবে অভিযানের ভিডিও ইশরাক হোসেন নিজেই তাঁর ফেসবুকে পোষ্ট করেছেন। সমালোচনা কারনে নিজেই তা সরিয়ে নিয়েছেন।

তিনি বলেছেন, ‘যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে, আমি কাউকে আঘাতপ্রাপ্ত করে থাকি এই অভিযানের মাধ্যমে, সেটার জন্য আগে আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি কোনো ভুল সেদিন করিনি। আমি কেবল আমার নিরাপত্তার জন্য আমার হাতে অস্ত্রটুকু যতটুকু সময় প্রয়োজন রেখেছিলাম, পরবর্তীকালে সেটি আর আমার দৃশ্যমান হয়নি।’

সরকারের উচিত অস্ত্রের লাইসেন্স বাতিল করা। অস্ত্র ব্যবহারে নিয়মনীতি না জানলে, না মানলে কারো কাছে অস্ত্র থাকা উচিত না। অস্ত্র ব্যবহারে নীতিমালা মানা জরুরি। তিনি ব্যবহারের যোগ্য কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন? 

মাদকের বিরুদ্ধে অভিযানের পদত্যাগ করতে হয়নি।নিজের অপরাধ গোপন করতে মাদকের অভিযান ভিন্নখাতে নেয়ার চেষ্টা করেছেন তিনি। পদত্যাগ করতে বলা হয়েছে অস্ত্র উঁচিয়ে যে কাজটা করেছেন তাঁর জন্য। এ বিষয়টি বুঝার মতো কি মেধা নেই? 

ভিডিও আড়ালের চেষ্টা করেছেন।অথচ ভিডিও আপনার লোকজনই করেছে, আপনি আপলোড করেছেন। সাউন্ড ঠিক রাখান মাইক্রোফোন ব্যবহার করেছেন, অভিযানের ভিডিও নিজেই প্রকাশ করেছেন। 

আরেকটি বিষয় দল পদত্যাগ করতে বলেনি, নিজেই পদত্যাগ করতে চেয়েছেন। একটা দলীয় সরকার, রাজনৈতিক সরকার চায়নি ইশরাক হোসেন পদত্যাগ করুক। তারপরও তাকে পদত্যাগ করতে হয়েছে। প্রশ্ন দলের বাহির শক্তিশালী, প্রভাবশালী কারা তাকে পদত্যাগে বাধ্য করেছেন। এ কথায় বলা যায়, আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে গোটা দলকে হাস্যকরে পরিণত করেছেন তিনি। 

সোজা কথা বলা দরকার ছিল যে দায়িত্বশীল জায়গায় থেকে আরো সতর্ক হওয়ার দরকার ছিল,ভুল হয়েছে আমার। এতএব এই পদ থেকে পদত্যাগ করছি। আর মাদক রুখার দায়িত্ব যে মন্ত্রণালয়ের তাদের দায়িত্ব গাফিলতি আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলতে পারতেন, তিনি সেটা করেননি। তবে উদ্দেশ্য ভালো ছিল। ভুলের কারণে হিরো থেকে জিরো হয়েছেন।                           

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪