| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডুবন্ত গাড়ি থেকে চালককে উদ্ধার

সাহসিকতা ও মানবিকতায় বিশ্বজুড়ে প্রশংসিত অস্ট্রেলীয় সাংবাদিক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৬ ইং | ১৯:৩২:৪২:অপরাহ্ন  |  ৯৬৬ বার পঠিত
সাহসিকতা ও মানবিকতায় বিশ্বজুড়ে প্রশংসিত অস্ট্রেলীয় সাংবাদিক

ইন্টারন্যাশনাল ডেস্ক: অস্ট্রেলিয়ার এক টেলিভিশন সাংবাদিক বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে এক চালককে উদ্ধার করেছেন। ক্রমেই বাড়তে থাকা পানিতে সাঁতরে গিয়ে ওই ব্যক্তিকে গাড়ি থেকে বের করে আনতে সহায়তা করেন তিনি। 

শুক্রবার ঘটনাটিকে ‘ভয়ংকর’ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন ওই সাংবাদিক।

অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসির সাংবাদিক উইল মারে কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের ব্রিসবেনে বন্যার সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় তিনি একটি গাড়িকে পানিতে ডুবে যেতে দেখেন।

পরে স্থানীয় বাসিন্দা ড্যানিয়েল হ্যালির সঙ্গে পানিতে ঝাঁপ দেন মারে। তারা গাড়িটির ওপর উঠে দরজা খুলে ভেতরে আটকে পড়া চালককে উদ্ধার করেন।

শুক্রবার এবিসির ‘ব্রেকফাস্ট’ টেলিভিশন অনুষ্ঠানে মারে বলেন, ‘ঘটনাটি সত্যিই ভয়ংকর ছিল।’

তিনি আরও বলেন, ‘সৌভাগ্যবশত, আজ সকালে ভালো ঘুমের পর এবং হয়তো গত রাতে কয়েক গ্লাস রেড ওয়াইন পান করার পর এখন বেশ ভালো বোধ করছি।’

এদিকে, স্থানীয় বাসিন্দারা ওই সাংবাদিকের একটি নতুন ডাকনাম দিয়েছেন বলে জানান হ্যালি।

তিনি বলেন, ‘ম্যাড ডগ মারে... এখানকার মানুষ এখন তাকে এই নতুন নামেই ডাকছেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪