| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মস্তিষ্কে রক্তক্ষরণে ঢাবি শিক্ষার্থীর করুণ মৃত্যু

reporter
  • আপডেট টাইম: Jul ০৭, ২০২৫ ইং | ২২:৪৯:১৫:অপরাহ্ন  |  ১৫২০১১৩ বার পঠিত
মস্তিষ্কে রক্তক্ষরণে ঢাবি শিক্ষার্থীর করুণ মৃত্যু
ছবির ক্যাপশন: মস্তিষ্কে রক্তক্ষরণে ঢাবি শিক্ষার্থীর করুণ মৃত্যু

ঢাবি প্রতিনিধি: মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আহসান খান মারা গেছেন।

সোমবার (৭ জুলাই) রাত ১০টার দিকে ন্যাশনল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন‌ তিনি। আহসান খান ইসলামিক স্ট্যাডিজ বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এর আগে গতকাল রোববার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

বিষয়টি নিশ্চিত করে আহসান খানের বন্ধু মেহেদী হাসান মোজাহিদ বলেন, গতকাল থেকে সে অসুস্থ ছিল। আহসান তার গ্ৰামের বাড়ি নরসিংদীতে ছিল। পরবর্তী সময়ে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। আজকে কিছুক্ষণ আগে খবর পেলাম সে আর নেই।

সহপাঠী হাবিবা সাম্মি বলেন, ইসলামিক স্টাডিজ বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী আমাদের সহপাঠী আহসানের গতকাল রাতে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে শরীরের বাম অংশ অবশ হয়ে যায়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪