| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফ্ল্যাটে দুই সপ্তাহ ধরে পড়ে ছিল মরদেহ

reporter
  • আপডেট টাইম: Jul ০৯, ২০২৫ ইং | ০৫:৪৫:০৩:পূর্বাহ্ন  |  ১৭২৭৪০১ বার পঠিত
ফ্ল্যাটে দুই সপ্তাহ ধরে পড়ে ছিল মরদেহ
ছবির ক্যাপশন: পাকিন্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হুমাইরা আসগর

রিপোর্টার্স২৪ ডেস্ক :

পাকিন্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হুমাইরা আসগরের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) করাচির ডিফেন্স হাউজিং অথরিটির একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

৩২ বছর বয়সী এই অভিনেত্রীর মৃত্যু রহস্যের সৃষ্টি করেছে। ধারণা করা হচ্ছে, ফ্ল্যাটে তার মরদেহ দুই সপ্তাহ ধরে পড়ে ছিল।

দক্ষিণ ডিআইজি সৈয়দ আসাদ রাজা পাকিন্তানের গণমাধ্যমকে জানিয়েছেন, ফেজ-৬ এর ইত্তিহাদ কমার্শিয়ালের একটি ফ্ল্যাট থেকে হুমাইরা আসগর আলীর মরদেহ উদ্ধার করা হয়। 

গিজরি পুলিশ এক বিবৃতিতে জানান, মরদেহটি অভিনেত্রীর বলে শনাক্ত করা হয়েছে এবং  দুই সপ্তাহ আগেই তার মৃত্যু হয়েছিল। একটি স্থানীয় আদালতের আদেশে গিজরি পুলিশ ফ্ল্যাটটি খালি করতে ঘটনাস্থলে পৌঁছায়। 

দুপুর ৩টা ১৫ মিনিটে পুলিশ দরজায় কড়া নাড়লেও কোনো সাড়া না পাওয়ায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং হুমাইরার মরদেহ দেখতে পায়। এরপর পুলিশের ক্রাইম সিন ইউনিটকে ঘটনাস্থলে ডেকে আনা হয় আলামত সংগ্রহের জন্য।

উল্লেখ্য, হুমাইরা আসগর আলী আরিয়ানা টেলিভিশনের রিয়েলিটি শো 'তামাশা ঘর'-এ অংশ নিয়েছিলেন এবং ২০১৫ সালের চলচ্চিত্র 'জালাইবি'-তেও অভিনয় করেছিলেন।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪