| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সমুদ্রের মাঝে নিজেকে খুঁজে পাই: ববি

reporter
  • আপডেট টাইম: Jul ১১, ২০২৫ ইং | ০৯:০৮:৩০:পূর্বাহ্ন  |  ১৭১৭৯৬১ বার পঠিত
সমুদ্রের মাঝে নিজেকে খুঁজে পাই: ববি
ছবির ক্যাপশন: সমুদ্রের মাঝে নিজেকে খুঁজে পাই: ববি

রিপোর্টার্স বিনোদন ডেস্ক :

সমুদ্রের পাড়ে দারুণ সময় উপভোগ করছেন ঢাকাই ছবির গ্লামারাস চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। অস্ট্রেলিয়ার লাইট হাউস সমুদ্রসৈকতে নো মেকআপ লুকে ধরা দিলেন তিনি। 

সম্প্রতি বোনদের সঙ্গে সময় কাটাতে ও অবকাশযাপনে অস্ট্রেলিয়ায় পৌঁছেন ববি। সেখানকার মনোরম সব লোকেশনে দারুণ সব ছবি ও ভিডিও পোস্ট করে নিজের অবস্থান জানান দিচ্ছেন বিজলি খ্যাত নায়িকা।

শুক্রবার (১১ জুলাই ) ববি বলেন, অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকতে ঘুরতে খুব ভালো লাগছে। সমুদ্র এমনিতেই আমার ভালো লাগে। সমুদ্রের মাঝে আমি প্রশান্তি খুঁজে পাই সব সময়। নিজেকে নতুন ভাবে আবিষ্কার করি। দেশে ফিরেই সিনেমার কাজে ব্যস্ত হতে হবে। এখান থেকেই বেশ কয়েকটি বিজ্ঞাপনের অফারও পেয়েছি। আরও কিছু দিন অস্ট্রেলিয়ায় থেকে পছন্দের জায়গাগুলো ঘুরে দেখতে চাই।

অস্ট্রেলিয়ায় ববির পরিবারের অন্যান্য সদস্যরা থাকেন। তিনিও সেখানে স্থায়ী হতে চান কিনা এমন প্রশ্নে ববি বলেন, পরিবার চায় আমি এখানে স্থায়ী হই। কিন্তু দেশ আমার সব সময় ভালো লাগে। আমার কখনোই ইচ্ছা হয়নি দেশে ছেড়ে কোথাও স্থায়ী হই। এখন পর্যন্ত এমন কোনো চিন্তা মাথায় আসেনি।


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪