| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমাদের সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে অবস্থান তৈরি করছে: মেহজাবীন

reporter
  • আপডেট টাইম: Jul ১১, ২০২৫ ইং | ০৯:৪০:২৪:পূর্বাহ্ন  |  ১৭২০৯৯৫ বার পঠিত
আমাদের সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে অবস্থান তৈরি করছে: মেহজাবীন
ছবির ক্যাপশন: আমাদের সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে অবস্থান তৈরি করছে: মেহজাবীন

রিপোর্টার্স  বিনোদন ডেস্ক :বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ মঞ্চ কার্লোভি ভ্যারি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করে নিয়েছে মাহদে হাসানের পরিচালনায় নির্মিত সিনেমা স্যান্ড সিটি। এই অনন্য অর্জনে উচ্ছ্বসিত হয়ে অভিনন্দন জানিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

শুক্রবার (১১ জুলাই) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক পোস্ট দিয়ে তাদের টিমকে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

তিনি পোস্টে লিখেছেন, বাংলাদেশি সিনেমা যখন আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পায় এবং বিশ্বমানের চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করে, তখন সত্যিই এক অন্যরকম ভালোলাগা কাজ করে। আমাদের মেধাবী নির্মাতা মাহদে হাসান পরিচালিত এবং গুণী অভিনেতা মোস্তাফা মনোয়ার অভিনীত স্যান্ড সিটি এবার কার্লোভি ভ্যারি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশন হয়েছে।

মেহজাবীন আরও লিখেছেন, এটা নিঃসন্দেহে আমাদের দেশের জন্য একটি গর্বের মুহূর্ত। স্যান্ড সিটি টিমকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি, আমাদের গণমাধ্যম এই অর্জন এবং এর সঙ্গে জড়িত মানুষদের যথাযথ কভারেজ দেবে।

তিনি লিখেছেন, বাংলাদেশের মানুষকে জানানো খুবই গুরুত্বপূর্ণ যে, আমাদের সিনেমা এখন বেড়ে উঠছে, সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করছে। আমাদের গল্প এখন বিশ্বজুড়ে শোনা যাচ্ছে।


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪