| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিটফোর্ডে হত্যাকাণ্ড, ইডেন কলেজে ছাত্রীদের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: Jul ১১, ২০২৫ ইং | ১৯:৫৬:১৫:অপরাহ্ন  |  ১৫১২২১০ বার পঠিত
মিটফোর্ডে হত্যাকাণ্ড, ইডেন কলেজে ছাত্রীদের বিক্ষোভ
ছবির ক্যাপশন: মিটফোর্ডে হত্যাকাণ্ড, ইডেন কলেজে ছাত্রীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে পাথর মেরে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় বিক্ষোভ করেছেন রাজধানীর ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১২টায় শিক্ষার্থীরা আবাসিক হল থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। এসময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি জানান তারা।

শিক্ষার্থীরা এসময়- ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়ি দাও ‘, যুবদলের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও’, 'সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এদিকে মিটফোর্ডের এই হত্যাকাণ্ডের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে সারাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা কলেজসহ বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয়েছে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪