| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিশার ভালোবাসার নাম গ্রীষ্মের বৃষ্টি

reporter
  • আপডেট টাইম: Jul ১২, ২০২৫ ইং | ১১:২৮:২৬:পূর্বাহ্ন  |  ১৭৫৫০৮৩ বার পঠিত
তিশার ভালোবাসার নাম গ্রীষ্মের বৃষ্টি
ছবির ক্যাপশন: তিশার ভালোবাসার নাম গ্রীষ্মের বৃষ্টি

রিপোর্টার্স বিনোদন ডেস্ক : ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি এই অভিনেত্রী যুকরাষ্ট্রে গিয়েছিলেন অবকাশযাপনে। মার্কিন মুলুকে ঘোরাঘুরি নিজ ভূমিতে ফিরে এসেছেন এই অভিনেত্রী। দেশে ফিরেই আবারও ব্যস্ত লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায়।

জানা গেছে, দেশে ফিরে গেল সপ্তাহে নেত্রকোনার সুসং দুর্গাপুরে শুটিংয়ে অংশ নিয়েছেন তানজিন তিশা। শুটিংয়ের ফাঁকে সেখানকার মনোরম লোকেশনে নিজেকে ফ্রেমবন্দী করতে ভুলে যাননি তিনি। সেখানে তোলা কয়েকটি স্থিরচিত্র সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি।

এসব ছবির ক্যাপশনে তানজিন তিশা লেখেন, ‘গ্রীষ্মের বৃষ্টির গন্ধ আমি ভালোবাসি।  তিশার সেই পোস্টে ভক্তরা নানা ধরনের মন্তব্য করেছেন। কেউ ব্যক্তি তিশার সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ কাজ নিয়েও কথা বলেছেন।

ফোরকান নামের একজন লিখেছেন, বাংলাদেশি নাটকের সেরা অভিনেত্রী। আবার একজন তার অভিনীত ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মের প্রশংসা করেছেন। তিনি লেছেন, ‘আমার দেখা তোমার সেরা ওয়েব ফিল্ম ঘুমপরী। ’ 

ইনস্টাগ্রামে তানজিন তিশার পোস্ট করা এসব স্থিরচিত্রে ভক্তদের ভালোই সাড়া পড়েছে। ৩৩ হাজারের ওপরে মানুষ রিঅ্যাকশন দিয়েছে আর প্রায় তিনশো মন্তব্য এসেছে।

এদিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে তানজিন তিশা যে নাটকে কাজ করেছেন তার শিরোনাম ‘খোয়াবনামা’। এতে তার সহশিল্পী হিসেবে পর্দায় দেখা মিলবে তৌসিফ মাহবুবকে। এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। 


রিপোর্টার্স২৪/ ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪