| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে ব্যবহারিকের নাম্বার যুক্ত না হওয়ায় সবাই রসায়নে অকৃতকার্য, সংশোধনের পর অনেকে পেল জিপিএ–৫

reporter
  • আপডেট টাইম: Jul ১৩, ২০২৫ ইং | ১৩:২১:৪৪:অপরাহ্ন  |  ১৫০৬৭৯৬ বার পঠিত
যশোরে ব্যবহারিকের নাম্বার যুক্ত না হওয়ায় সবাই রসায়নে অকৃতকার্য, সংশোধনের পর অনেকে পেল জিপিএ–৫

ডেস্ক রিপোর্ট : যশোরের পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা দেওয়া ৩২৯ শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের ৪৮ শিক্ষার্থী রসায়নে ফেল করেছে। জানা গেছে ওই ‘কেন্দ্রের ভুলের কারণে’ বিজ্ঞান বিভাগের সব শিক্ষার্থীই রসায়ন বিষয়ে অকৃতকার্য হয়েছিল। পরে কেন্দ্রসচিব সংশোধিত ফলাফলের জন্য শিক্ষা বোর্ডে চিঠি দিলে আজ তাদের ফলাফল নতুন করে প্রকাশ করা হয়।

মিয়ারাজ ইসলাম জানায়, বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে তার ১০টি বিষয়ের মধ্যে আটটিতে জিপিএ–৫, একটিতে এ ও রসায়ন বিষয়ে অকৃতকার্য আসে। পরে আজ শিক্ষা বোর্ডের সংশোধিত ফলাফলে জিপিএ–৫ পেয়েছে সে। ভুল ফলাফলের কারণে মা–বাবাসহ গত কয়েক দিন কারও খাওয়া–ঘুম ছিল না। এখন জিপিএ–৫ পাওয়ায় বাড়ির সবাই খুব খুশি।

পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র সূত্রে জানা গেছে, কেন্দ্র থেকে এবার ছয়টি বিদ্যালয়ের ৩২৯ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ছিল ৪৮ জন। তাদের সবাই অকৃতকার্য হয়। ফল বিশ্লেষণ করে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকেরা দেখেন, রসায়ন বিষয়ে সবাই অকৃতকার্য হয়েছে। এরপর সব স্কুল থেকে কেন্দ্রসচিবের কাছে জানতে চাইলে কেন্দ্রসচিব মো. খানজাহান আলী ফল সংশোধনের জন্য যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে চিঠি দেন।

কেন্দ্রসচিব খানজাহান আলী বলেন, কী কারণে বিজ্ঞান বিভাগের সবার রসায়ন বিষয়ের ফলাফল অকৃতকার্য আসে, তাঁরা বুঝতে পারেননি। ফল সংশোধনের আবেদন করার পর আজ শিক্ষা বোর্ড গিয়ে ৪৮ জনের ফলাফল সংশোধন করা হয়।

এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মতিন বলেন, কেন্দ্র থেকে রসায়ন বিষয়ের ব্যবহারিক পরীক্ষার নম্বর পাঠানো হয়নি। এ জন্য ৪৮ শিক্ষার্থীর ফলাফল অসম্পূর্ণ ছিল। যে কারণে রসায়ন বিষয়ে সবার অকৃতকার্য ফল আসে। কেন্দ্রের ভুলের কারণে এ ঘটনা ঘটেছে। আজ তাদের ফলাফল সংশোধন করে দেওয়া হয়েছে। কেন্দ্রের এই ভুল বা অবহেলার জন্য কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪