| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবার হলিউডের সিনেমায় শাকিব

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৫ ইং | ০৭:৩১:৩৩:পূর্বাহ্ন  |  ১৭৩৬৮৩২ বার পঠিত
এবার হলিউডের সিনেমায় শাকিব
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক :

সিনেমাপ্রতি কোটি কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন শাকিব খান। যদিও তিনি বা তার ঘনিষ্ঠ কেউ পারিশ্রমিক নিয়ে কোনোদিন কথা বলেননি। সূত্রের বরাত দিয়ে খবর আসছে, আবু হায়াত মাহমুদ পরিচালিত নতুন ছবিটির সাইনিং মানি দুই কোটি টাকা নিয়েছেন শাকিব।

এদিকে সাইনিং নিয়েই দেশ ছেড়েছেন তিনি। শনিবার রাতে ফ্লাইটের ভেতর থেকে নিজের একটি ছবি ফেসবুকে শেয়ার করেন শাকিব খান। তাতে লেখেন, ‘রোমাঞ্চ যাত্রা শুরু হোক!’

ঈদুল আজহায় শাকিব অভিনীত ‘তাণ্ডব’ ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশের শহরের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। তার দুদিন পরই যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়লেন তিনি। গত ১১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের হিউস্টন, ক্যালিফোর্নিয়া, বোস্টন, অরল্যান্ডো, স্যাক্রামেন্টোসহ অন্তত ১০টির বেশি শহরের থিয়েটারে মুক্তি পেয়েছে সিনেমাটি।

এদিকে শাকিবের যুক্তরাষ্ট্র সফর নিয়ে ভক্তদের মধ্যে নানা জল্পনা শুরু হয়েছে। কারণ নায়ক কথায় কথায় ইন্টারন্যাশনাল ছবি করার কথা বলে থাকেন। শুধু তাই না, বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিক আকবর জানিয়েছিলেন, শাকিব খানকে নিয়ে একটি হলিউড ছবি নির্মাণ করতে চান তিনি। সে সময় তিনি বলেছিলেন, স্ক্রিপ্ট রাইটিংয়ের কাজ চলছে, শাকিব খান যুক্তরাষ্ট্রে এলেই চূড়ান্ত হবে সবকিছু।

তবে কি সেই হলিউডের সিনেমা করতেই দেশের বাইরে গেলেন শাকিব! এবার হলিউডের সিনেমায় অভিনয় করে আন্তর্জাতিক তারকার তকমা নিজের নামে পাশে লাগাবেন। এমন প্রশ্ন এখন শাকিব ভক্তদের মনে। 

 

.

রিপোর্টাস২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪