| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

“কালারস অফ বাংলাদেশ” থিমে সিডিএসটিএফ-এর তৃতীয় আসর, অংশ নিচ্ছেন বিশ্বের শতাধিক নির্মাতা

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৫ ইং | ১৪:৫০:৫০:অপরাহ্ন  |  ১৫০৫৩০৫ বার পঠিত
“কালারস অফ বাংলাদেশ” থিমে সিডিএসটিএফ-এর তৃতীয় আসর, অংশ নিচ্ছেন বিশ্বের শতাধিক নির্মাতা
ছবির ক্যাপশন: ডিআইইউতে তৃতীয়বারের মতো শুরু হলো কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যাল

স্টাফ রিপোর্টার: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উদ্যোগে তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যাল (CDSTF)

এবারের ফেস্টিভ্যালের থিম “কালারস অফ বাংলাদেশ” যার মাধ্যমে দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি, প্রকৃতি, গ্রামীণ জীবন ও মানুষের অসাধারণ গল্পগুলো তুলে ধরা হবে আন্তর্জাতিক অঙ্গনে।

এই আন্তর্জাতিক উৎসবে অংশ নিতে পারবেন সাংবাদিক, শিক্ষার্থী, কিংবা যে কেউ যার ভেতরে আছে গল্প বলার আগ্রহ। ভিডিও জমা নেওয়া হচ্ছে FilmFreeway প্ল্যাটফর্মে। অংশগ্রহণকারীরা ভিডিও পাঠাতে পারবেন চারটি ক্যাটাগরিতে,

১. সাংবাদিকতা ক্যাটাগরি

২. ইন্ডিপেন্ডেন্ট ক্যাটাগরি

৩. ডিআইইউ কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ক্যাটাগরি

৪. এক মিনিট ক্যাটাগরি

সিডিএসটিএফ-এর প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক আফতাব হোসেন বলেন, “বাংলাদেশের গল্পকে বিশ্বমঞ্চে ইতিবাচকভাবে তুলে ধরার উদ্দেশ্যে এই আয়োজন। গল্প বলার মধ্যেই রয়েছে সমাজ বদলের শক্তি।”

ফেস্টিভ্যাল কনভেনর ডিআইইউ’র সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. মো. আব্দুল কাবিল খান বলেন, “নিজস্ব গল্প বলার শক্তির মাধ্যমে আমরা বাংলাদেশকে নতুনভাবে দেখতে এবং বিশ্বকে দেখাতে চাই। এই উৎসব শুধু ফিল্ম জমা দেওয়ার নয়, এটি একটি গণমাধ্যমতুল্য সামাজিক আন্দোলন।”

আগামী ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্মার্টর সিটির নলেজ টাওয়ার, আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই ফেস্টিভ্যালের মূল আয়োজন।
দুই দিনব্যাপী প্রদর্শিত হবে নির্বাচিত চলচ্চিত্র, পাশাপাশি আয়োজন করা হবে ওয়ার্কশপ, সেমিনার, মুক্ত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে অংশ নেবেন দেশি-বিদেশি নির্মাতা ও গল্পকাররা।

গত দুই আসরে বিশ্বের ১১০টিরও বেশি দেশ থেকে নির্মাতারা অংশ নিয়েছেন, যার মধ্য দিয়ে এই আয়োজন পেয়েছে বৈশ্বিক স্বীকৃতি ও সমাদর।

সিডিএসটিএফ, মানুষ, সমাজ ও সংস্কৃতির গল্প বলে। যেখানে উঠে আসে সমাজের প্রান্তিক মানুষের না বলা কথা, যা গল্পকার, শিক্ষার্থী, ও সাংবাদিকদের জন্য তৈরি করছে একটি অল্টারনেটিভ মিডিয়া প্ল্যাটফর্ম,যেখান থেকে জন্ম নিচ্ছে নতুন ভাবনা ও ভবিষ্যতের কণ্ঠস্বর।


রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪