| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়িতে ৬৬ ভারতীয়র অনুপ্রবেশ

reporter
  • আপডেট টাইম: মে ০৭, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮৬৯৫০ বার পঠিত
খাগড়াছড়িতে ৬৬ ভারতীয়র অনুপ্রবেশ
ছবির ক্যাপশন: খাগড়াছড়িতে ৬৬ ভারতীয়কে পুশইন করল বিএসএফ

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ও পানছড়ির কয়েকটি সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। বুধবার (৭ মে) ভোরে তারা বাংলাদেশে প্রবেশ করেন। স্থানীয় বাসিন্দারা জানান, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতারের বেড়া পার করে দেয় তাদের।  

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে মাটিরাঙ্গা উপজেলার গুমতি ইউনিয়নের দক্ষিণ শান্তিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনটি পরিবারের আনুমানিক ২৭ জন ভারতীয় নাগরিক। তাদের অধিকাংশই নারী ও শিশু। সীমান্ত অতিক্রম করার পর তারা জনৈক আবু তাহেরের বাড়িতে গিয়ে ওঠেন।

আবু তাহের ভারতীয়দের উদ্ধৃতি দিয়ে বলেন, “তাদের ভারতের গুজরাট থেকে ত্রিপুরায় নিয়ে আসে বিএসএফ সদস্যরা। পরে সেখান থেকে মঙ্গলবার গভীর রাতে কাঁটাতারের বেড়া পার করে ছেড়ে দিয়ে যায় বিএসএফ। ভোরে আজানের শব্দ শুনে ভারতীয় নাগরিকরা আমার বাড়িতে আশ্রয় নেন। সকালে তারা সাবেক ইউপি সদস্যের বাড়িতে যান।”

আবু তাহের বলেন, “বর্তমানে ভারতীয় নাগরিকরা গুমতি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আবুল হোসেনের বাড়িতে আছেন।”

এর আগে, মঙ্গলবার রাতে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং সীমান্ত দিয়ে আরো ১৫ জন ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তারা বিজিবির জিম্মায় আছেন। পানছড়িতে ২৪ জন অনুপ্রবেশ করেছেন।

খাগড়াছড়ির দায়িত্ব প্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, মাটিরাঙ্গা, পানছড়ি ও তাইন্দং সীমান্ত দিয়ে ৬৬ জন অনুপ্রবেশ করেছেন। তারা বিজিবির দায়িত্বে আছেন। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত তাদের দেখভাল করবে প্রশাসন।”

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪