| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন বিলম্ব হয়, এমন কোনো সংস্কার মানবে না বিএনপি: জয়নুল আবদিন ফারুক

reporter
  • আপডেট টাইম: মে ০৭, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৯৫৭৫০ বার পঠিত
নির্বাচন বিলম্ব হয়, এমন কোনো সংস্কার মানবে না বিএনপি: জয়নুল আবদিন ফারুক
ছবির ক্যাপশন: জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখছেন জয়নুল আবদিন ফারুক

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বাংলাদেশের ৭৫ ভাগ মানুষ এখন নির্বাচন চায়। আর নির্বাচন বিলম্বিত নয়, এখনই নির্বাচনের প্রয়োজন। সংস্কারও শেষ পর্যায়ে। এমন সংস্কারে হাত দিবেন না, যে সংস্কার ১/১১ এর মতো বিলম্বিত করে আরেকটা ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনকে বিলম্বিত করতে পারে। নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে হবে, দেয়ার ব্যবস্থা করুন। 

বুধবার (৭ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় নাগরিক পরিষদের উদ্যোগে আয়োজিত জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ এবং সংসদ নির্বাচনের আগে আওয়ামী মাফিয়া অবৈধ অস্ত্র ব্যবহারকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতীকী অবস্থানে তিনি এসব কথা বলেন। 

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে ফারুক বলেন, আপনি যদি একটি সুষ্ঠু ভোট করে দিতে পারেন তাহলে দেশের মানুষ তার পছন্দের দলকে ভোট দিয়ে সংসদ করবে। সেই সংসদে ৩১ দফা দাবি পূর্ণ বাস্তবায়ন করে দেশ পরিচালনা হবে।

তিনি বলেন, জানতে পারলাম একটি মানবিক কারণে করিডোর দেওয়া হচ্ছে। ড. মো. ইউনূস আপনি পৃথিবীর ইতিহাসে আমাদেরকে সম্মান এনে দিয়েছেন। সম্মানিত ব্যক্তি হিসেবে আপনি এখনো মানুষের মনে আছেন। কিন্তু কোথাও যে একটা দাবা খেলা হচ্ছে। কোথাও যেন নির্বাচন নিয়ে একটা চক্রান্ত হচ্ছে। কোথাও যেন আপনাকে বাধা দেয়ার চেষ্টা হচ্ছে। সে বিষয়ে আপনাকে অবহিত হতেই হবে। আপনার এডভাইজারদেরকেও সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, রাখাইনকে মানবিক করিডোর না দিয়ে, তাদেরকে মানবিকভাবে সহায়তা করার শক্তি বাংলাদেশের আছে। ইতিপূর্বে লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্ব দরবারে সুনাম অর্জন করেছে। বিগত ১৬ বছরে আওয়ামী লীগ ও তাদের নেতারা বাংলাদেশের যে সম্পদ লুট করেছে, যদি এ সরকার চেষ্টা করে এই সম্পদগুলো উদ্ধার করে রাখাইনের জন্য একটা দ্বীপ রাষ্ট্র কিনে নিতে পারেন। কিন্তু বাংলাদেশে এমন সমস্যা সৃষ্টি করা যাবে না, যাতে আমরা আবারও কোনো ষড়যন্ত্রে পড়ে যাই। আবারও যেন আমাদেরকে এই করিডোর নিয়ে আন্দোলন করতে না হয়।

জাতীয় নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মো. সোলায়মান তালুকদারের সঞ্চালনায় এবং সভাপতি ডা. মাইনুল ইসলাম বাদল তালুকদারের সভাপতিত্বে প্রতীকী অবস্থানে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুন অর রশিদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক প্রমুখ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪