| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাবিতে ফ্যাসিবাদবিরোধী কনসার্টে গাইলেন সায়ান

reporter
  • আপডেট টাইম: Jul ১৭, ২০২৫ ইং | ১৮:২৮:৫৭:অপরাহ্ন  |  ১৪৯৪৬৫৯ বার পঠিত
জাবিতে ফ্যাসিবাদবিরোধী কনসার্টে গাইলেন সায়ান
ছবির ক্যাপশন: জাবিতে ফ্যাসিবাদবিরোধী কনসার্টে গাইলেন সায়ান

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্র ইউনিয়ন জাবি সংসদ (একাংশ) ৩৩তম সম্মেলনের দ্বিতীয় দিনে গণ-অভ্যুত্থানের একবছর পূর্তি উপলক্ষে আয়োজিত ফ্যাসিবাদবিরোধী কনসার্টে গান পরিবেশন করেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে আয়োজিত এ কনসার্টে সায়ানের কণ্ঠে জুলাইয়ের প্রতিবাদী গানগুলো শ্রোতাদের হৃদয়ে নাড়া দেয়।

কনসার্টে তিনি, আমি জুলাই-এর গল্প বলবো বন্ধু, এটা কল্পনা চাকমার গানসহ আরো কয়েকটি গান গেয়েছেন। এ সময় দর্শক সারিতে উল্লাসের ভীড় জমে।

কনসার্টে উপস্থিত একজন দর্শক বলেন, ‘এই কনসার্টের মাধ্যমে তিনি শুধু সংগীত পরিবেশন করেননি, বরং আন্দোলনের চেতনা ও প্রতিবাদের বার্তাকেই ছড়িয়ে দিয়েছেন সাংস্কৃতিক ভাষায়। আমি চোখের পানি ধরে রাখতে পারিনি তার জুলাই নিয়ে গাওয়া গানটি শুনে। কারণ গানটি শোনার সময় আমার চোখে জুলাইযের বিভৎস চিত্র ভাসছিল।’

এ সময় কনসার্টে আরো পরিবেশনায় ছিলেন বাংলা ফাইভ, আরিফ বাউল, ভাটিয়াল শহুরে, নবীন কিশোর গোস্বামী ও তানভীর ধ্রুব। তারা ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম, মানবতা ও সমাজচেতনার গান পরিবেশন করে দর্শকদের উৎসাহিত করেন।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪