| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলা ভাষাভাষীদের মানসলোক নির্মাণে রবীন্দ্রনাথ নতুন মাত্রা এনেছেন : তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: মে ০৭, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৮৪৪৮৮০ বার পঠিত
বাংলা ভাষাভাষীদের মানসলোক নির্মাণে রবীন্দ্রনাথ নতুন মাত্রা এনেছেন : তারেক রহমান
ছবির ক্যাপশন: ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে কবিগুরুর প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁর চিরন্তন সৃষ্টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৭ মে) এক বাণীতে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, বাংলা সাহিত্যের অবিসংবাদিত প্রাণপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর অম্লান স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। তাঁর আত্মার শান্তি কামনা করি।

তারেক রহমান বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ একাধারে কবি, ঔপন্যাসিক, সঙ্গীতশ্রষ্টা, শিল্পী, দার্শনিক এবং অভিনেতা হিসেবে বিশ্বসাহিত্যে অনন্য স্থান অর্জন করেছেন। এশিয়ায় প্রথম নোবেলজয়ী এই বহুমুখী প্রতিভা তাঁর অনন্য সৃষ্টিকর্মে গভীর জীবনবোধ এবং সৃষ্টিকর্তার প্রতি আত্মনিবেদনকে তুলে ধরেছেন, যা মানুষের হৃদয়কে নাড়া দেয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, রবীন্দ্রনাথের লেখা আমাদের জাতীয় সঙ্গীতের মর্যাদা পেয়েছে, যা বাঙালি জাতির জন্য এক গৌরবের বিষয়। তাঁর সৃষ্টিতে চিরাচরিত ধারার বাইরে যে স্বাতন্ত্র্যবোধ রয়েছে, তা ধর্ম, রাজনীতি ও সমাজচিন্তায় একটি নতুন মাত্রা যোগ করেছে। তাঁর সাহিত্যচিন্তা বাংলা ভাষাভাষীদের মানসলোক নির্মাণে বড় ভূমিকা রেখেছে।

তিনি বলেন, রবীন্দ্রনাথ একদিকে যেমন সমাজের স্থবিরতা ও গোঁড়ামিকে চ্যালেঞ্জ করেছেন, তেমনি তিনি অনগ্রসর জাতিগোষ্ঠীকে আধুনিক বিশ্বের অর্জন গ্রহণে উদ্বুদ্ধ করেছেন। তাঁর সৃষ্টিকর্মে বাংলার সৌন্দর্য, সংস্কৃতি, প্রকৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে অপূর্ব ব্যঞ্জনায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪