| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাটি কেটে ইটভাটায় বিক্রি করায় জরিমানা

reporter
  • আপডেট টাইম: মে ০৭, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮৬২৩৮ বার পঠিত
মাটি কেটে ইটভাটায় বিক্রি করায় জরিমানা
ছবির ক্যাপশন: মাটি কেটে ইটভাটায় বিক্রি করায় জরিমানা

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগরে বিনা অনুমতিতে মাটি কেটে ইটভাটায় বিক্রি করায় শুকুর আলী নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


বুধবার (৭ মে) দুপুর দেড়টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা আদায় করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহ্‌বুবা মঞ্জুর মৌনা।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নৌকোর খালের পাশের একটি জমি থেকে বিনা অনুমতিতে মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পায় উপজেলা প্রশাসন। পরে সেই অভিযোগের ভিত্তিতে জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহ্‌বুবা মঞ্জুর মৌনা সরেজমিন পরিদর্শন করে অভিযোগের সত্যতা পায়। 


এসময় সেখান থেকে তিনটি ট্রাক্টর জব্দ করে উপজেলা পরিষদ চত্বরে আনা হয়। পরে ট্রাক্টরের চালকেরা নিজেদের ভুল স্বীকার করে পুনরায় একই অপরাধ না করার অঙ্গীকার করলে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানা যায়, বিনা অনুমতিতে মাটি কেটে ইটভাটায় বিক্রির দায়ে সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামের শুকুর আলীকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ এর ৭ ধরা লঙ্ঘন, ১৫ (১) শাস্তি ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহ্‌বুবা মঞ্জুর মৌনা বলেন, বিনা অনুমতিতে মাটি কাটায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের একই অপরাধ পুনরায় না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪