| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৭ দিনেও পরিচয় মেলেনি কুড়িয়ে পাওয়া সেই নবজাতকের

reporter
  • আপডেট টাইম: মে ০৭, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮৬৩০১ বার পঠিত
২৭ দিনেও পরিচয় মেলেনি কুড়িয়ে পাওয়া সেই নবজাতকের
ছবির ক্যাপশন: ২৭ দিনেও পরিচয় মেলেনি কুড়িয়ে পাওয়া সেই নবজাতকের

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি :

রাস্তার পাশে পড়ে থাকা সেই নবজাতক শিশুটির ২৭ দিনেও পরিচয় মেলেনি। এতে বুধবার (৭ মে) সকালে রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের শিশু নিবাসে পুলিশ পাহারায় তাকে পাঠানো হয়েছে।


এর আগে ১১ এপ্রিল রাতে শিশুটিকে লক্ষ্মীপুর পৌর শহরের মিয়া রাস্তার মাথা এলাকার রাস্তা থেকে উদ্ধার করা হয়। এরপর থেকে সে সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল।


শিশুটিকে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে পাঠানোর সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. ইসমাইল হোসেন ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরীফ হোসেন প্রমুখ।


উদ্ধারের পর সদর হাসপাতালের এক নারী জানান, ঘটনার দিন শিশুটি সদর হাসপাতালে জন্ম নিয়েছে। তার পাশের বেডেই মাসহ শিশুটি ছিল। সন্ধ্যার পর থেকে আর তাদের দেখা যায়নি। শিশুটিকে প্রথম থেকেই শারীরিকভাবে অসুস্থ দেখা গেছে। প্রসূতির কাছ থেকে তার স্বামীর পরিচয় জানতে চাইলে বলেনি।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল বলেন, জন্মগতভাবে শিশুটির কিছু ত্রুটি আছে। তার মাথা ছোট ও হাত-পা বাঁকা ধরনের। তাকে শিশু নিবাসে পাঠানো হয়েছে।


লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা জানান, সরকারি দায়িত্বে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। চেষ্টা করেও তার পরিচয় শনাক্ত করা যায়নি। এতে তাকে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের শিশু নিবাসে পাঠানো হয়েছে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪