রিপোর্টার্স২৪ ডেস্ক :
কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে কে? তরুণী সুস্মিতা। তিনি অভিনেত্রীও বটে। সুস্মিতা চ্যাটার্জি সৃজিতের মধ্যে কিছু কী চলছে? এমনই প্রশ্নের উদ্রেক হয়েছে। আর সেই প্রশ্নের জবাব সুস্মিতা ও সৃজিত নিজেই দিয়েছেন।
মাত্র একটা সেলফি থেকে গুঞ্জনের সূত্রপাত। শুধু সাগরপাড়ে ঘুরতেই যাননি, সৃজিত নিজের হাতে একটি সেলফিও তুলে নিয়েছিলেন। আর সেই ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট হয় অভিনেত্রীর প্রোফাইল থেকেই। সুস্মিতা চ্যাটার্জি সেই ছবির ক্যাপশনে লিখেছেন স্যার চোখের মধ্যে।
এ জল্পনা আরও বাড়িয়ে দেয় সুস্মিতার সেই ছবির ক্যাপশনে লেখা স্যার চোখের মধ্যে এ কথা দিয়ে কী ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী,তা নিয়ে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন অনেক নেটিজেন। সেই অভিনেত্রীর দাবি, সৃজিতকে তিনি স্যারই সম্বোধন করেন।
জানা গেছে, সেদিন সুস্মিতাকে শট, ওয়াকিং স্টাইল, পাসিং শট পরিচালক এসব বোঝাচ্ছিলেন ধৈর্য ধরে। এরপর বাড়তে থাকে তাদের সখ্যতা। মাত্র এক সেলফিতে যে নানা প্রেম জল্পনা সৃষ্টি করল, তা নিয়েই কি বললেন সুস্মিতা? সম্প্রতি সেই পুরী থেকে ফিরেছেন দুজনেই। এদিন ছিল অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমা 'ডিয়ার মা'র প্রিমিয়ার। সেখানেও হাজির ছিলেন তারা।
সাংবাদিকদের দল প্রশ্ন ছুড়তেই লাজুক হাসি নায়িকার। তিনি বলেন, আমরা খুব ভালো বন্ধু। এর থেকে বেশি কিছু বলতে পারব না। যে যা ভাবছে ভাবুক। একই প্রশ্ন করা হয় পাশে থাকা সৃজিতকেও। তিনি বললেন, একটা সেলফি নিয়ে এত জল্পনা কল্পনা, আমরা তো ২০২৫ এ বাস করছি! রিল্যাক্স গাইজ রিল্যাক্স।
রিপোর্টার্স২৪/ ঝুম