| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকবির ১৬৪তম জন্মবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮৫৮০৯ বার পঠিত
বিশ্বকবির ১৬৪তম জন্মবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু
ছবির ক্যাপশন: সিরাজগঞ্জে বিশ্বকবির ১৬৪তম জন্মবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু

সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ :

আজ ২৫শে বৈশাখ, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্ম বার্ষিকী। কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে শাহজাদপুর রবীন্দ্র কাছারী বাড়ীতে শুরু হয়েছে তিনদিন ব্যাপি জন্মবার্ষিকী উৎসব।

বৃহস্পতিবার সকাল দশটায় শাহজাদপুর রবীন্দ্র কাচারি বাড়িতে জেলা প্রশাসন আয়োজিত রবীন্দ্র জন্মবার্ষিকীর তিনদিন ব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মো: আব্দুল খালেক। উদ্বোধনী আনুষ্ঠানিকতার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উৎসব উপলক্ষে কবিগুরুর স্মৃতিবিজড়িত শাহজাদপুর কাচারি বাড়িতে ভীর করছেন রবীন্দ্র প্রেমিরা, বিরাজ করছে উৎসবের আমেজ।

প্রধান অতিথি'র বক্তব্যে তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির মন ও মননে গেথে আছে। তিনি যেমন সাহিত্য কর্মের মধ্য দিয়ে বিশ্ববাসীর হৃদয় জয় করেছেন, তেমনি জমিদারি দেখাশোনা করতে এসে নানা জনকল্যাণমুখী কাজের মাধ্যমে এই অঞ্চের মানুষের জীবনাচরণে নিজের প্রভাব স্পষ্ট করেছেন।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: ফারুখ হোসেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামানসহ রবীন্দ্র গবেষক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মিরা।

উল্লেখ্য, জমিদারি দেখাশোনা করতে শাহজাদপুরে আসেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ১৮৯০ থেকে ১৮৯৭ এই  ৮ বছর কাচারি স্থাপন করে বসবাসের সময় কবি’র ভাবুক হৃদয়ে স্থান করে নেয় শাহজাদপুরের প্রকৃতি। এখানে বসেই তিনি রচনা করেছেন কবিতা সোনারতরী, চিত্র, চৈতালী, কল্পনা, ছোটগল্প পোষ্ট মাষ্টার, রাম কানাইয়ের নির্বুদ্ধিতা ও গীতাঞ্জলির অংশ বিশেষ, নাটক বিসর্জন এর মত সাহিত্য কর্ম। জমিদার হিসেবে এই অঞ্চলে প্রসার ঘটান গবাদি পশুপালন ও দুগ্ধজাত পন্য উৎপাদন, গোরাপত্তন করেন তাঁত শিল্পের।#


রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪