| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মা হয়ে কীভাবে অন্য মায়ের এই কষ্ট সহ্য করি : বর্ষা

reporter
  • আপডেট টাইম: Jul ২৩, ২০২৫ ইং | ০৬:১৭:০৭:পূর্বাহ্ন  |  ১৭২৩২৬৫ বার পঠিত
মা হয়ে কীভাবে অন্য মায়ের এই কষ্ট সহ্য করি : বর্ষা
ছবির ক্যাপশন: মা হয়ে কীভাবে অন্য মায়ের এই কষ্ট সহ্য করি : বর্ষা

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এমন হৃদয়বিদারক ঘটনায় শোকে স্তব্ধ সারাদেশের মানুষ।

শিক্ষার্থীদের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা মেনে নিতে পারছেন না কেউই। শোকে কাতর শোবিজ তারকারাও। চিত্রনায়িকা বর্ষা এ ঘটনায় শোকে বিহ্বল হয়ে পড়েছেন। তিনি তার সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে একটি স্ট্যাটাসও দিয়েছেন।

স্ট্যাটাসে বর্ষা লিখেছেন, পুরো বিশ্বের আবহাওয়া পরিবর্তন হচ্ছে, যেখানে গরম নেই সেখানেই অনেক গরম। আবার ঠান্ডা যেখানে বেশি, সেখানে ঠান্ডা নেই। কিছুদিন পরপর দেখা যাচ্ছে, বিমান দুর্ঘটনার কারণে অনেক মানুষ মারা যাচ্ছেন এবং অনেকে অসুস্থ হচ্ছেন! ওই দুর্ঘটনাগুলো অন্যরকম কিন্তু আমাদের দেশের মানুষের শিশু বাচ্চাগুলোর যেভাবে মৃত্যু হয়েছে এ অবস্থা মেনে নেওয়া যায় না।

বর্ষা আরও লিখেছেন, জানি, মনে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না কার সময় কখন শেষ হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সতর্ক থাকতে বলেছেন।

একটা মা হয়ে কীভাবে অন্য মায়ের এই কষ্ট সহ্য করি বলেন? বাচ্চাদের স্কুলে পাঠিয়ে মোবাইলটা খুলে রাখি। আজকেও সকালে স্কুলে দিয়ে আসছি আরিজ আবরারকে। যতক্ষণ না পর্যন্ত বাসায় আসে ততক্ষণ মায়ের মন কেমন থাকে তা মায়েরাই ভালো জানেন। হে আল্লাহ, আপনি সকল মায়ের মন হালকা করে শান্তি ফিরিয়ে আনুন আমিন।

স্ট্যাটাসের শেষে বিমান প্রশিক্ষণের ব্যাপারে বর্ষা বলেন, আর এত গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দয়া করে শহরের বাইরে নিয়ে যাবেন, যে এলাকায় কোনো মানুষ নেই শুধু ক্ষেত আর পানি থাকবে। ঢাকা শহরে কীভাবে এ ধরনের প্রশিক্ষণ করা হচ্ছে চিন্তা করা যায়? কে নেবে এই নিষ্পাপ শিশুদের দায়িত্ব এখন? যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন? চোখ বন্ধ নয় খোলা রাখুন। আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন আমিন। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪