| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাইলস্টোন শিক্ষার্থীদের পাশে জেমস, কনসার্টের আয়ের অংশ যাবে সহায়তায়

reporter
  • আপডেট টাইম: Jul ২৩, ২০২৫ ইং | ১৪:৫৮:৪১:অপরাহ্ন  |  ১৭০৪০৩১ বার পঠিত
মাইলস্টোন শিক্ষার্থীদের পাশে জেমস, কনসার্টের আয়ের অংশ যাবে সহায়তায়
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ডেস্ক: ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন জনপ্রিয় ব্যান্ড শিল্পী জেমস ও তার ব্যান্ড নগরবাউল। এই শোককে শুধু অনুভবেই আটকে না রেখে, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগও নিয়েছেন তারা।

বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে থাকা নগরবাউল ব্যান্ডের একটি কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৫ জুলাই, ফিলাডেলফিয়ায়। আয়োজক প্রতিষ্ঠান রিভারাইন এন্টারটেইনমেন্ট জানিয়েছে, এ কনসার্টের আয় থেকে একটি উল্লেখযোগ্য অংশ দেওয়া হবে মাইলস্টোন কলেজের হতাহত শিক্ষার্থীদের পরিবারের সহায়তায়।

আয়োজকদের ফেসবুক পোস্টে বলা হয়, “ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো ও আহত শিক্ষার্থীদের প্রতি আমাদের হৃদয়ভরা সমবেদনা। এই শোকের সময়টিতে আমরা একসঙ্গে থাকতে চাই- সংগীতের পাশাপাশি সহমর্মিতার জায়গা থেকেও। তাই ‘নগর বাউল জেমস লাইভ ইন ফিলাডেলফিয়া’ কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ সরাসরি সহায়তা হিসেবে ব্যয় করা হবে।”


পোস্টে আরও উল্লেখ করা হয়, “আসুন, আমরা এক হই- শুধু বিনোদনের জন্য নয়, আরোগ্য, ঐক্য ও ভবিষ্যতের জন্য, যারা আজ সবচেয়ে বেশি বিপন্ন।”

এদিকে দুর্ঘটনার পর নিজের ফেসবুক পেজে একটি শোকবার্তা দিয়েছেন জেমস নিজেও। সেখানে তিনি লিখেছেন, “এ ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। মাইলস্টোন কলেজের সেই অমূল্য শিক্ষার্থীদের প্রতি আমাদের অকৃত্রিম সমবেদনা- যাদের উজ্জ্বল ভবিষ্যৎ এক নিমিষেই থেমে গেল। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি জানাই সমবেদনা।”

তিনি বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। শোকবার্তার শেষাংশে জেমস জানান, মাইলস্টোন কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও পুরো পরিবারের পাশে আছে তার দল নগরবাউল।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪