| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা মহানগর উত্তরের বিএনপি নেতা মিন্নতকে বহিষ্কার

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮৪২৯২ বার পঠিত
ঢাকা মহানগর উত্তরের বিএনপি নেতা মিন্নতকে বহিষ্কার
ছবির ক্যাপশন: ঢাকা মহানগর উত্তরের বিএনপি নেতা মিন্নতকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানাধীন ৫৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মিন্নত আলীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।


বৃহস্পতিবার (৮ মে) ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।


এতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানাধীন ৫৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মিন্নত আলীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।


রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪