| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিগুলো তাসনিয়া ফারিণের নয়

reporter
  • আপডেট টাইম: Jul ২৬, ২০২৫ ইং | ১৯:০২:০৯:অপরাহ্ন  |  ১৭০১৮৪৩ বার পঠিত
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিগুলো তাসনিয়া ফারিণের নয়
ছবির ক্যাপশন: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিগুলো তাসনিয়া ফারিণের নয়

রিপোর্টার্স২৪ ডেস্ক : দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের ছবি দাবি করে কিছু ছবি আবারও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা এ ছবিগুলো ফারিণের নয় বলেই জানা গেছে ফ্যাক্টচেকিং সাইট রিউমর স্ক্যানারের অনুসন্ধানে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিণের নয় বরং, ইন্টারনেট থেকে Gima Ashi বা Garima Chaurasia (গারিমা চৌরাশিয়া) নামের একজন ভারতীয় মডেলের ছবি সংগ্রহ করে তাতে প্রযুক্তির সাহায্যে তাসনিয়া ফারিণের মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে ‘gima_ashi’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১৬ মে প্রচারিত কিছু ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর সাদৃশ্য লক্ষ্য করা যায়।

ছবিতে উক্ত নারীর মূখমণ্ডলে পার্থক্য ছাড়া অন্য সব উপাদানে মিল খুঁজে পাওয়া যায়।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে জানা যায়, গারিমা চৌরাশিয়া একজন জনপ্রিয় ভারতীয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব এবং মডেল। মূল ছবিগুলো তারই। এআই প্রযুক্তি ব্যবহার করে গারিমা চৌরাশিয়ার ছবির ওপর বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিণের মুখমণ্ডল প্রতিস্থাপনের চেষ্টা করেছে।

এতে সম্পাদিত ছবির মতোই অনুরূপ ফলাফল পাওয়া গেছে। সুতরাং, অভিনেত্রী তাসনিয়া ফারিণের ছবি দাবিতে ইন্টারনেটে প্রচারিত এই ছবিগুলো সম্পাদিত।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪