রিপোর্টার্স২৪ ডেস্ক:
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের শান্ত স্বভাবের জন্য তিনি ভক্তদের কাছে বরাবরই পরিচিত। তবে সম্প্রতি ভাইরাল হওয়া একটি পুরোনো ভিডিওতে রণবীর কাপুর প্রকাশ করেছেন দীপিকার এক অজানা দিক, যা শুনে অনেকে অবাক।
ভিডিওটিতে দেখা যায়, একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাক্ষাৎকার চলাকালে রণবীর বলেন, “একদিন দীপিকা ফোনে কিছু অর্ডার করছিল, আমি পাশ থেকে খুনসুটি করছিলাম। হঠাৎ রেগে গিয়ে ও ফোন ভেঙে দেয়!”
পাশেই বসা দীপিকা তখন হেসে বলেন, “সেদিন সত্যিই ও খুব বিরক্ত করছিল আমাকে।”
একসময় দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর ছিলেন বলিউডের অন্যতম আলোচিত জুটি। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। দীপিকার মতে, সম্পর্কটি তার জন্য সুখকর ছিল না, এবং পরে তারা আলাদা হয়ে যান।
বর্তমানে রণবীর কাপুর অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে বিবাহিত জীবন কাটাচ্ছেন এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে। অন্যদিকে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংও তাঁদের একমাত্র সন্তানকে নিয়ে ব্যস্ত পারিবারিক জীবন উপভোগ করছেন।
রিপোর্টার্স২৪/ ঝুম