| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেকআপ ছাড়া পর্দায় হাজির হতে ভয় পাই না: ভাবনা

reporter
  • আপডেট টাইম: Jul ২৮, ২০২৫ ইং | ০৯:২৪:১৯:পূর্বাহ্ন  |  ১৭০৩০১৫ বার পঠিত
মেকআপ ছাড়া পর্দায় হাজির হতে ভয় পাই না: ভাবনা
ছবির ক্যাপশন: মেকআপ ছাড়া পর্দায় হাজির হতে ভয় পাই না: ভাবনা

রিপোর্টার্স২৪ ডেস্ক

মেকআপ ছাড়াই পর্দায় উপস্থিত হয়ে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি স্টেটমেন্ট দিয়ে এই অভিনেত্রী জানালেন, কেন তিনি মেকআপ ছাড়াই ক্যামেরার সামনে দাঁড়াতে দ্বিধা করেন না।

ভাবনা বলেন, মেকআপ ছাড়া ছবি নিয়ে নিউজের যেন শেষ নেই। তবে যারা আমার কাজ দেখেন, তারা জানেন। আমি বেশিরভাগ চরিত্র নির্মাণ করেছি মেকআপবিহীন। পরিচালক আমাকে যেভাবে দেখতে চেয়েছেন, আমি ঠিক সেভাবেই নিজেকে তুলে ধরেছি।

তিনি আরও যোগ করেন, আমার প্রথম সিনেমা ভয়ংকর সুন্দর-এ আমি পুরোপুরি মেকআপ ছাড়া অভিনয় করেছি। সেটা নিয়েও তখন অনেক আলোচনা হয়েছিল।

ভাবনা বলেন, আমি কখনই সেই চেনা গ্ল্যামার-নায়িকা হতে চাইনি। আমি হতে চেয়েছি নিজের মতো করে, আমার অভিনয় দিয়েই নিজেকে প্রতিষ্ঠা করতে সম্প্রতি নতুন সিনেমা চারুলতা-এর একটি ছবিতে ভাবনাকে দেখা গেছে অনাড়ম্বর রূপে। তা নিয়েও সোশ্যাল মিডিয়ায় হয়েছে আলোচনার ঝড়।

তিনি আরও লেখেন, এই ছবিটা আমার নতুন সিনেমা চারুলতা-এর। দেখেই বুঝতে পারছেন, আমি অভিনেত্রী হতে চাই—মানে এই নয় যে আমি গানের বা নাচের সিনেমা করব না। বরং আমি তিন বছর বয়স থেকেই নাচ শিখছি। কাজেই নাচের সিনেমাও করব। আমি সব ধরনের সিনেমাই করতে চাই।

আত্মবিশ্বাসী ভাবনা লেখেন, আমি একটু একটু করে তৈরি হচ্ছি ছোটবেলা থেকে। আমি বিশ্বাস করি, একদিন অবশ্যই আপনাদের সবচেয়ে প্রিয় অভিনেত্রী হবো। কারণ আমার শক্তি আমার দর্শক। তারাই আমাকে ভালোবাসেন, বাঁচিয়ে রেখেছেন, আর তাই মানুষ আমাকে কাজে নিতে বাধ্য হয়।



রিপোর্টার্স২৪/ ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪