সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে এবার মহাসড়কেই পাঠদান করালেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, শ্রেনীকক্ষের মতই মনোযোগী হয়ে পাঠগ্রহন করলেন শিক্ষার্থীরাও। ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে প্রায় দুই ঘন্টাব্যাপি চলে প্রতীকী এই পাঠদান কর্মসূচি। নিজস্ব ক্যাম্পাস নির্মানের দাবিতে চলমান ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ব্যাতিক্রমী এই কর্মসূচিটি পালন করা হয় আজ। এতে ভোগান্তিতে পড়েন মহাসড়ক ব্যাবহারকারিরা।
সোমবার (২৮ জুলাই) সকাল দশটা থেকে সাড়ে এগারটা অবধি উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কে অবরোধ করে এই কর্মসূচি পালন করা হয়।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজরিত সিরাজগঞ্জের শাহজাদপুরে তারই রেখে যাওয়া ২২৫ একর জায়গা বরাদ্দ করে প্রায় নয় বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।
বর্তমানে বাংলা, সমাজবিঙ্গান, অর্থনীতি, সঙ্গীত ও ব্যাবস্থাপনা নামে পাচটি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা ১২শ’রও বেশি। ৩৪ জন শিক্ষক, ৫৪ কর্মকর্তা ও ১০৭ জন কর্মচারি নিয়ে শাহজাদপুর মহিলা কলেজ, সাইফুদ্দিন ইয়াহিয়া ডিগ্রি কলেজসহ ভাড়া করা দুটি বাড়িতে চলছে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। সকল সুবিধা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজস্ব ক্যাম্পাস নির্মানে প্রকল্প জমা দিলেও তা অনুমোদন হয়নি।
নিষ্কন্টক ১শ একর জমিতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস নির্মানে সর্বশেষ জমা দেওয়া হয়েছে ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প, যেটি শিক্ষা মন্ত্রনালয়ের অনুমোদনের পর রয়েছে একনেকে অনুমোদনের অপেক্ষায়।
আন্দোলনকারিরা বলছেন, পূর্নাঙ্গ ডিপিপি অনুমোদন ও ক্যাম্পাসের কাজ শুরু না হওয়া অবধি চলবে ধারাবাহিক এই কর্মসূচি। আন্দোলনের এই কর্মসূচিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পাচটি বিভাগের ১২টি ক্লাস অনুষ্ঠিত হয় একযোগে।
শিক্ষা মন্ত্রনালয় থেকে নিজস্ব ক্যাম্পাস নির্মানের প্রকল্পে অনুমোদন দিয়ে একনেকে পাঠানোর পর পরিদর্শনে আসেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ দূষনের বিষয়ে তার নেতিবাচক প্রতিবেদনের ফলেই প্রকল্পটি অনুমোদন হচ্ছে না উল্লেখ করে তার পদত্যাগের দাবিতে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা।
রিপোর্টার্স২৪/আরএইচ