| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলা সিনেমা বাঁচাতে ১০০টি হল নির্মাণ করবেন প্রসেনজিৎ

reporter
  • আপডেট টাইম: Jul ২৮, ২০২৫ ইং | ১০:২৫:৫২:পূর্বাহ্ন  |  ১৭০৭৫০৩ বার পঠিত
বাংলা সিনেমা বাঁচাতে ১০০টি হল নির্মাণ করবেন প্রসেনজিৎ
ছবির ক্যাপশন: বাংলা সিনেমা বাঁচাতে ১০০টি হল নির্মাণ করবেন প্রসেনজিৎ

রিপোর্টার্স২৪ ডেস্ক :

বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আরেকবার প্রমাণ করলেন। তিনি শুধু একজন নায়ক নন, বরং বাংলা চলচ্চিত্রের এক নির্ভরযোগ্য অভিভাবক।

চলচ্চিত্রাঙ্গনের ক্রমাবনতির মুখে এবার তিনি এগিয়ে এলেন সাহসী এক উদ্যোগ নিয়ে। কলকাতা ও পশ্চিমবঙ্গজুড়ে গড়ে তুলবেন ১০০টি নতুন আধুনিক সিনেমা হল।সিনেমা শুধু বিনোদন নয়, এটা আমাদের সংস্কৃতি প্রসেনজিৎ সম্প্রতি একটি অনুষ্ঠানে এই ঘোষণা দিয়ে প্রসেনজিৎ বলেন।

সিনেমা শুধু বিনোদনের নয়, এটা আমাদের সংস্কৃতি, আবেগ, আত্মপরিচয়ের অংশ। আগে প্রতিটি শহরে সিনেমা হল ছিল। মানুষ পরিবারসহ হলে যেত। আমি চাই নতুন প্রজন্ম আবার সেই অভিজ্ঞতা ফিরে পাক।

তিনি জানান, এই প্রেক্ষাগৃহগুলো হবে সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন সাউন্ড, আসন, ডিজিটাল প্রজেকশনসহ সব দিক থেকে মাল্টিপ্লেক্সের মানের সমান। এই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ দিক হলো। স্থানীয় নির্মাতা ও ছোট বাজেটের চলচ্চিত্র এখানে আলাদা গুরুত্ব পাবে। বাংলা ভাষার কনটেন্টকেই প্রাধান্য দেওয়া হবে এই হলগুলোতে

যেখানে একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে প্রসেনজিতের এই ঘোষণা শিল্পের জন্য আশার আলো বলে মনে করছেন অনেকে। ইতিমধ্যেই সহকর্মী ও প্রযোজকরা তাঁর এই পরিকল্পনার প্রশংসা করছেন।


রিপোর্টার্স২৪/ ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪