| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সেক্রেটারিয়েটের আমলারা ৯০ ভাগ ফ্যাসিবাদের দোসর: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৮৪২৭৮৮ বার পঠিত
সেক্রেটারিয়েটের আমলারা ৯০ ভাগ ফ্যাসিবাদের দোসর: মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তব্য রাখছেন মির্জা ফখরুল- ছবি সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক : সেক্রেটারিয়েটের আমলাদের মধ্যে ৯০ ভাগই ফ্যাসিবাদের দোসর বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৮ মে) সুপ্রিম কোর্ট মিলনায়তনে সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিএনপি ভাইস-চেয়ারম্যান এ জে মোহাম্মদ আলী প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, অনেকেই বলছে আগে নির্বাচন হবে পরে নির্বাচন হবে, সংস্কার তো চলমান প্রক্রিয়া, এটা করতে করতে ৫/১০ বছর লাগতে পারে। তাহলে নির্বাচন কি ১০ বছরে হবে না? এই ১০ বছর কি ওই ফ্যাসিবাদী আমলাদের হাতেই দেশ চলবে? এখন তো আমরা ফ্যাসিবাদী আমলাদের দ্বারাই পরিচালিত হচ্ছি। সেক্রেটারিয়েটের আমলারা ৯০ ভাগ ফ্যাসিবাদের দোসর।

তিনি বলেন, অনেকে বলার চেষ্টা করেন বিএনপি শুধু নির্বাচন চায়, সংস্কার চায় না। আবার অনেকে বলেন বিএনপি শুধু ক্ষমতা চায়। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, বিএনপি তো ক্ষমতা চায়ই, কারণ আমরা তো ক্ষমতার জন্যই রাজনীতি করি। আমাদের যে গঠনতন্ত্র, আমাদের যে ঘোষণাপত্র সবখানে তো পরিষ্কার করে বলায় আছে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারে যেতে চাই এবং আমাদের যে ম্যানিফেস্টো তা বাস্তবায়ন করতে চাই।

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন আমরা অবশ্যই চাইবো, তবে নির্বাচনটা চাই কীসের জন্য? নির্বাচন চাই এই জন্য যে আমরা এমন একটা জন প্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট করতে চাই, একটা সরকার করতে চাই যারা জনগণের সমস্যাগুলো সমাধান করতে পারবে।

হাইকোর্টে এখনো অনেক ফ্যাসিবাদের দোসর রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাহলে এই অনির্দিষ্টকালের জন্য একটা অনির্দিষ্ট, অনিশ্চিত একটা অন্তর্বর্তী সরকার কি দেশের মানুষের কোনো উপকারে আসবে? আসতে পারে না।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের সঞ্চালনায় অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সাবেক অতিরিক্ত এটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান, এ জে মোহাম্মদ আলী সহধর্মিণী ফারজানা আলী।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪