| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানি নাটকের নয়া চমক, কে এই ষোড়শী আইনা আসিফ?

reporter
  • আপডেট টাইম: Jul ২৯, ২০২৫ ইং | ০৬:৫৩:২৬:পূর্বাহ্ন  |  ১৬৬৬৭৩৪ বার পঠিত
পাকিস্তানি নাটকের নয়া চমক, কে এই ষোড়শী আইনা আসিফ?
ছবির ক্যাপশন: পাকিস্তানি নাটকের নয়া চমক, কে এই ষোড়শী আইনা আসিফ?

রিপোর্টার্স২৪ ডেস্ক :

মাত্র ১৬ বছর বয়সেই পরিণত অভিনয় শৈলীর জন্য আলোচনায় উঠে এসেছেন পাকিস্তানি টেলিভিশনের উদীয়মান তারকা আইনা আসিফ। ‘পরওয়ারিশ’ ধারাবাহিকে মায়া শাহীর চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন এই কিশোরী অভিনেত্রী।

আইনার সংলাপে যেমন স্পষ্ট আত্মবিশ্বাস, তেমনি তার চোখেমুখেও ফুটে ওঠে চরিত্রের গভীরতা। নাটকপ্রেমী দর্শকরা বলছেন, বয়সের তুলনায় আইনার পারফরম্যান্স বিস্ময়কর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনার কেন্দ্রে এই নবাগত কিশোরী।

পাকিস্তানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০০৮ সালের ২৭ সেপ্টেম্বর করাচিতে জন্মগ্রহণ করেন আইনা আসিফ। পড়াশোনা করছেন করাচির একটি আন্তর্জাতিক স্কুলে মাত্র ৯ বছর বয়সে মডেলিং দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু তার।

২০২১ সালে 'পেহেলি সি মহাব্বত' টিভি সিরিয়ালে মায়া আলীর শৈশব চরিত্র রূপায়ণ করে অভিনয়ে অভিষেক ঘটে তার। এরপর ‘পিঞ্জরা’ ও ‘মেই রি’ ধারাবাহিকে অভিনয় করে নজর কাড়েন। ২০২৪ সালের ৭ এপ্রিল প্রচার শুরু হওয়া ‘পরওয়ারিশ’ ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করে আইনা আসিফ পাক টেলিভিশনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন।

এই ধারাবাহিকটি পরিচালনা করেছেন মীসাম নকীব। আইনার বিপরীতে অভিনয় করেছেন সমর জাফরি। মোট ৩১ পর্বের এই নাটকে আইনার অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায়।গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘পরওয়ারিশ’ সিরিয়ালের প্রতি পর্বের জন্য প্রায় ১ লাখ পাকিস্তানি রুপি পারিশ্রমিক পেয়েছেন আইনা আসিফ।

যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি তিনি। গত বছর এক পডকাস্টে আইনা জানান, তার অর্থনৈতিক সবকিছু দেখভাল করেন বড় বোন। তিনি কেবল প্রয়োজন অনুযায়ী নিজের আয়ের একটি অংশ খরচ করতে পারেন।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪