| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিষ্টি জান্নাতের বাবা মারা গেছেন

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৫ ইং | ০৪:৩৪:১৩:পূর্বাহ্ন  |  ১৬৮২৩৩৭ বার পঠিত
মিষ্টি জান্নাতের বাবা মারা গেছেন
ছবির ক্যাপশন: মিষ্টি জান্নাতের বাবা মারা গেছেন

রিপোর্টার্স২৪ ডেস্ক:

ঢাকাই সিনেমার এ প্রজন্মের চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের বাবা মো. মকবুল হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক হৃদয়বিদারক পোস্টের মাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী।

বুধবার (৩০ জুলাই) ভোর ৪টায় ফেসবুকে মিষ্টি জান্নাত লেখেন, আমার বাবা আর নেই। তার সংক্ষিপ্ত এই বার্তা প্রকাশের পর থেকেই তাকে শোক ও সমবেদনা জানাতে থাকেন ইন্ডাস্ট্রির সহকর্মী এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

অভিনেত্রী মিষ্টি জান্নাতের বাবা হারানোর এ ঘটনায় অনেকেই পাশে দাঁড়িয়েছেন তার। জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর, চিত্রনায়ক মামনুন ইমনসহ অনেকেই শোক প্রকাশ করেছেন।

এছাড়া অগুণিত নেটিজেনরাও শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। এর আগে মিষ্টি জান্নাত জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরেই তার বাবা অসুস্থ। মঙ্গলবার হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে হাসপাতালে ভর্তি করা হয় তার বাবাকে। কিন্তু তাকে আর ফেরানো সম্ভব হয়নি।

উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি একজন পেশাদার চিকিৎসক তিনি।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪