| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিয়ের পর অভিনয় ছেড়ে দেব: তানিয়া বৃষ্টি

reporter
  • আপডেট টাইম: Jul ৩১, ২০২৫ ইং | ০৯:০৫:৪৭:পূর্বাহ্ন  |  ১৬৮১৮১০ বার পঠিত
বিয়ের পর অভিনয় ছেড়ে দেব: তানিয়া বৃষ্টি
ছবির ক্যাপশন: বিয়ের পর অভিনয় ছেড়ে দেব: তানিয়া বৃষ্টি

রিপোর্টার্স২৪ ডেস্ক:

ফের বিয়ের কথা ভাবছেন ছোট ও বড় পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। বিয়ের পর অভিনয় জগতকে বিদায় জানাতে চান বলেও জানিয়েছেন তিনি। টিভি নাটকের শুটিং সেটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য জানান তিনি। 

তানিয়া বৃষ্টি বলেন, আমি মনে করি সংসার আর ক্যারিয়ার দুটো একসঙ্গে সামলানো খুব কঠিন। তাই যখনই বিয়ে করব, অভিনয় ছেড়ে সংসারেই মনোযোগ দিতে চাই। পরিবার আর জীবনসঙ্গীকেই তখন সবচেয়ে বেশি সময় দেব। 

আগামী পাঁচ বছর অভিনয়ে পুরোপুরি সক্রিয় থাকতে চান তানিয়া বৃষ্টি। এরপর বিয়ে করে সংসার আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে চান। তবে দেশে নয়, বিদেশে সেটল হতে চান এই নায়িকা। তার ভাষায় ইচ্ছা আছে দেশের বাইরে সেটেল হওয়ার।

তবে বিয়ের নির্দিষ্ট কোনো সময় বা পাত্র এখনো নির্ধারিত হয়নি। এ তথ্য জানিয়ে তানিয়া বৃষ্টি বলেন, ভালো একজন মানুষ পেলে আর নিজেকে মানসিকভাবে প্রস্তুত মনে করলে তবেই সিদ্ধান্ত নেব।

২০১৭ সালে অস্ট্রেলিয়া প্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন তানিয়া বৃষ্টি। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র এক বছরেই বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে অভিনেতা আরশ খানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন উঠলেও তানিয়া তা উড়িয়ে দিয়ে বলেন, এসব নিছক গুজব।

অভিনয়ে নিজের অবস্থান প্রসঙ্গে বলতে গেলে,প্রেম প্রেম খেলা খেলা, সীমান,বেইলি রোড সহ একাধিক নাটকে তানিয়ার অভিনয় প্রশংসিত হয়েছে। পাশাপাশি বিজ্ঞাপনজগতেও রয়েছে তার সরব উপস্থিতি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪