| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শহীদ সাজিদের পরিবারকে তারেক রহমানের উপহার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৫ ইং | ২০:২৯:২৪:অপরাহ্ন  |  ১৪৪২৮৩২ বার পঠিত
শহীদ সাজিদের পরিবারকে তারেক রহমানের উপহার
ছবির ক্যাপশন: শহীদ সাজিদের পরিবারকে তারেক রহমানের উপহার

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে শহীদ ইকরামুল হক সাজিদের পরিবারকে উপহার তুলে দিয়েছে জবি ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে সাজিদের পরিবারের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, শহীদ সাজিদ আমাদের আন্দোলনের প্রেরণার প্রতীক। তার স্বপ্ন ও আত্মত্যাগ স্মরণে রাখতে এবং তার পরিবারের পাশে দাঁড়াতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের আদর্শ ও আত্মত্যাগ কেউ ভুলিয়ে দিতে পারবে না।

ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, জুলাই আন্দোলনে যেসব তরুণ আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও দায়বদ্ধতা রয়েছে। তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার শুধু সহানুভূতির বহিঃপ্রকাশ নয়, বরং শহীদ পরিবারের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতীক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি, শাহরিয়ার হোসেন, রবিউল আউয়াল, রাশেদ আহমেদ, অনিক প্রমুখ।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪