| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই আন্দোলনে হামলা জাবি ছাত্রলীগের ১৮১ শিক্ষার্থী নিষিদ্ধ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৫, ২০২৫ ইং | ০৪:৩৪:৩১:পূর্বাহ্ন  |  ১৪১১৯১৬ বার পঠিত
জুলাই আন্দোলনে হামলা  জাবি ছাত্রলীগের ১৮১ শিক্ষার্থী নিষিদ্ধ
ছবির ক্যাপশন: জুলাই আন্দোলনে হামলা জাবি ছাত্রলীগের ১৮১ শিক্ষার্থী নিষিদ্ধ

রিপোর্টার্স২৪ ডেস্ক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে শাস্তিপ্রাপ্ত ১৮১ জন ছাত্রলীগ নেতাকর্মীর নাম প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অফিস আদেশে জানানো হয়, গত বছরের ১৪ জুলাই রবীন্দ্রনাথ ঠাকুর হলে ও ১৫ জুলাই ২০২৪ তারিখে ১০নম্বর (ছাত্র) হলের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা, একই দিন রাতে ভিসির বাসভবনে আশ্রয়প্রার্থী আন্দোলনরত শিক্ষার্থী ও সেখানে অবস্থানরত শিক্ষকদের ওপর পেট্রোলবোমা ও অস্ত্রসহ বহিরাগতদের নিয়ে হামলা এবং ১৭ জুলাইয়ে প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের উপস্থিতিতে হামলা ও ছররা গুলিবর্ষনের ঘটনার অধিকতর তদন্ত কমিটির প্রতিবেদন ও ২ আগস্ট অনুষ্ঠিত ডিসিপ্লিন বোর্ডের সভার সুপারিশ ও ৪ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত অনুযায়ী চিরতরে বহিষ্কার করা হয়েছে ৬৪ জনকে, দুই বছরের জন্য বহিষ্কার ৩৭ জন, ছয় মাসের জন্য বহিষ্কার ১ জন, দুই বছরের জন্য সনদ স্থগিত করা হয়েছে ৬ জনের এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সনদ বাতিল করা হয়েছে ৭৩ জনের।

চিরতরে বহিষ্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- দর্শন বিভাগের ৪৭তম ব্যাচের বখতিয়ার আহমেদ, ৪৮তম ব্যাচের শান্ত চন্দ্র শীল, একই ব্যাচের মিয়া মো: মাশরিকুল করিম, মোবাশ্বিরুজ্জামান, নয়ন সাহা,লোক প্রশাসন ৫০তম ব্যাচের নাজমুল হক অনিক, ৪৭তম ব্যাচের আল হেলাল, ৫০তম ব্যাচের মো: মিরাজুল ইসলাম শাওন, ৪৭তম ব্যাচের সজিব হোসেন ভূঁইয়া, ইয়া রাফিউ শিকদার, আমিনুল ইসলাম, অর্থনীতি বিভাগের ৪৭তম ব্যাচের মোস্তফা ফয়সাল রাফি,মো: জিসান আহমেদ (রনি), ৪৮তম ব্যাচের তানজিম সাকিব অনিক, ৪৯তম ব্যাচের মো: আল মামুন, ৪৬তম ব্যাচের জাহিদ হাসান লিমন, আইন ও বিচার বিভাগ ৪৯তম ব্যাচের মো: রাকিবুল ইসলাম, ৪৮তম ব্যাচের সৌরভ চন্দ্র বর্মণ, ৫০তম ব্যাচের আহমেদ কবির হৃদয়, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৭তম ব্যাচের রাতুল হাসান, ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের রানা মিয়া (জুনায়েদ হাসান রানা), ৪৯তম ব্যাচের মাহমুদুল হাসান, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৬তম ব্যাচের মো: শরীফ মিয়া, ৪৭তম ব্যাচের রিজওয়ান রাশেদ সোয়ান, তামীম হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের ৪৯তম ব্যাচের মো: জাহিদ হাসান প্রধান, ৪৯তম ব্যাচের আলি হোসেন শিমুল, ৫০তম ব্যাচের ড্যানিশ শুভ টপ্য, ৫১তম ব্যাচের প্রান্ত বিশ্বাস, পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৯তম ব্যাচের শরিফুল ইসলাম সোহান, ৪৭তম ব্যাচের এম আবির হাসান, আওলাদ মিয়া, সরকার ও রাজনীতি বিভাগের ৪৭তম ব্যাচের মো: মাবরুক আল ইসলাম জোয়াদ, মো: আরফিন আলম সানি , ৪৮তম ব্যাচের শাহরিয়ার ইমন শুভ, মাহফুজুল হাসান নয়ন,মো: মিনহাজুল ইসলাম (মিনহাজ, ৪৯তম ব্যাচের ইমাম মাহমুদ রিসান, ৫০তম ব্যাচের জাহিদুল ইসলাম, প্রত্নতত্ত্ব বিভাগের ৪৭তম ব্যাচের তানভীর আহমেদ, ৪৬তম ব্যাচের ওয়াহিদ তাওসিফ অনিক, বাংলা বিভাগের ৪৭তম ব্যাচের অলক কুমার পাল, সামছুল আরেফিন, তুলনামুলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিটের ৪৭তম ব্যাচের মো: রিশাদ হাসান, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের আবু সায়েম মো: নাছির মোস্তাকিম, আব্দুল্লাহ আল মামুন, গণিত বিভাগের ৪৯তম ব্যাচের মো: রেজাউল করিম,উদ্ভিদবিজ্ঞান বিভাগের আরিফ আনজুম কাফি, রসায়ন বিভাগের মো: মিনহাজুল ইসলাম, দেওয়ান সৌরভ মাজাহার, পাবলিক হেলথ্ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ৪৮তম ব্যাচের এস এম নাহিদ হাসান সজিব,নৃ-বিজ্ঞান বিভাগ বিভাগের ৪৭তম ব্যাচের মো: ইমাম উল হাসান তিতাস, ৪৬তম ব্যাচের মাহবুব আলম, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৪৯তম ব্যাচের মো:রুহুল আমিন ভূঁইয়া, ৪৬তম ব্যাচের মো:সোহেল রানা, মো:তওহীদুল ইসলাম জিহাদ মো:আইআইটি ৪৮তম ব্যাচের সৈকত রায়হান ভূঁইয়া,মার্কেটিং বিভাগের ৪৯তম ব্যাচের মো:জায়েদ, ভূগোল ও পরিবশে ৪৯তম ব্যাচের মোয়াল্লেম হাসনাত, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ওয়াসিক আরিফ অমি,নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সামসুর রহমান রিফাত।

এছাড়াও দুই বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- ইতিহাস বিভাগের ৫০তম ব্যাচের শাফিন শাহরিয়ার শুভ, প্রাণিবিদ্যা বিভাগ বিভাগের ৫০তম ব্যাচের রুপক চন্দ্র দাস, প্রত্নতত্ত্ব বিভাগের ৪৭তম ব্যাচের মুহিবুর রহমান শুভ,ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৮তম ব্যাচের সজিব আহমেদ, মো: আলী হিরা, ভূ-তাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শাকিল খান, ৪৯তম ব্যাচের আহমদ উল্লাহ মান্না, ৪৮তম ব্যাচের আহম্মেদ আল হাসান (মিহাদ), ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৪৭তম ব্যাচের মো:মাসুম বিল্লাহ,৪৯তম ব্যাচের মেশান শিকদার, ইতিহাস বিভাগের ৪৮তম ব্যাচের আব্দুল্লাহ আদনান, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ৪৮তম ব্যাচের তৌহিদুর রহমান রাব্বি, ৪৯তম ব্যাচের ওমর ফারুক শেখ তানিম, মুশফিকুর রহমান পরশ,নৃ-বিজ্ঞান ৫১তম ব্যাচের বিভাগের প্রজ্ঞাদ্বীপ মন্ডল,৪৬তম ব্যাচের মো:প্রতীক হাসান, ৪৮তম ব্যাচের মো:আদনান সাইফ,৪৬তম ব্যাচের আরিফুজ্জামান সেজান, ইংরেজি বিভাগের ৪৯তম ব্যাচের মো: ফরিদুর রেজা খান নাফিজ,নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের মাহবুবুর রহমান উৎসব, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের মো:মেহেদী ইসলাম (মাহাদী),মনোয়ার হোসেন,ইতিহাস বিভাগের ৪৭তম ব্যাচের সারোয়ার হোসেন শাকিল, খন্দকার আতিকুল ইসলাম, বাংলা বিভাগের মেহেদী হাসান মিশাদ, গণিত বিভাগের ৪৯তম ব্যাচের তানভীর আহমেদ মেরাজ, মেহেদী হাসান (এলিন), মার্কেটিং বিভাগের ৪৮তম ব্যাচের মো:সাইফুল ইসলাম ভুইয়া,সরকার ও রাজনীতি বিভাগের ৪৮তম ব্যাচের এ এইচ এম সালেক ইবনে ইউনুচ কাব্য, ৪৯তম ব্যাচের রাইয়্যান ইসলাম রাতুল, পদার্থবিজ্ঞান বিভাগের ৪৮তম ব্যাচের আদনান সাইফ,৪৯তম ব্যাচের কে এম আব্দুল্লাহ আল সাদ,তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট ৫১তম ব্যাচের মো:আতিকুল ইসলাম,দর্শন বিভাগের ৪৮তম ব্যাচের আহসান হাবিব রেজা,ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪৬তম ব্যাচের খান আসিফ রহমান, আইন ও বিচার বিভাগের ৪৭তম ব্যাচের মো: ইমরুল হাসান,অর্থনীতি বিভাগের ৪৮তম ব্যাচের সামিউল সাকিব রসায়ন ৪৭তম ব্যাচের জহিরুল ইসলাম।

পাশাপাশী ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মো: মামুনুর রশিদ আদনান। এবং দুই বছরের জন্য সনদ স্থগিত হওয়া শিক্ষার্থীরা হলেন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ৪৫তম ব্যাচেরস সরদার তৌকির আহমেদ রোমান, পদার্থবিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের মো: মেহেদী হাসানও ৪৫ ব্যাচের তৌহীদুল আলম, প্রত্নতত্ত্ব বিভাগের ৪৫তম ব্যাচের রামীম আলী, প্রাণরসায়ন ও অনুজীব বিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের মো: সাজ্জাত হোসেন এবং সরকার ও রাজনীতি বিভাগের ৪৫তম ব্যাচের জোবায়ের আহমেদ।

অন্যদিকে অর্জিত সকল সনদ চিরস্থায়ী বাতিল হওয়া সাবেক শিক্ষার্থীরা হলেন- পাবলিক হেলথ্ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ বিভাগের ৪২তম ব্যাচের আখতারুজ্জামান সোহেল, ৪৩তম ব্যাচের মো:এনামুল হক, তানজিলুল ইসলাম,৪৬তম ব্যাচের মো: আব্দুর রহমান, মো: জোবায়েদ ছাদেক, দর্শন বিভাগের ৪৩তম ব্যাচের মো: হাবিবুর রহমান (লিটন), ৪৪তম ব্যাচের মো:আল আমিন শাহ, ৪৬তম ব্যাচের মোহাম্মদ আব্দুর রহীম, ৪৫তম ব্যাচের, মো: ইমরান হোসেন সেতু, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৩তম ব্যাচের মো: রাকিবুল হাসান, ৪৫তম ব্যাচের মো: রাশেদুল আলম ও নাহিদুল হক, ৪৬তম ব্যাচের মো: রাশেদ খান, চারুকলা বিভাগের ৪৭তম ব্যাচের মেহেদী হাসান বাদশা, সরকার ও রাজনীতি বিভাগের ৪১তম ব্যাচের অভিষেক মন্ডল, ৪৩তম ব্যাচের মো: আল রাজী, ৪৪তম ব্যাচের কাজী বিজয়, ৪৫তম ব্যাচের ফরহাদ হোসেন ও মেহেদী হাসান, ৪৬তম ব্যাচের নাহিদ ফয়সাল, রেজওয়ান চৌধুরী রায়হান, ৪৭তম ব্যাচের সজিব হাসান সাজ, ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৬তম ব্যাচের মেহেদী হাসান রিফাত, ৪৭তম ব্যাচের মো: হাছিবুর রহমান, বাংলা বিভাগের ৪২তম ব্যাচের আরমান খান যুব, ৪৭তম ব্যাচের আহমাদ গালিব, ৪৩তম শেখ শাহরিয়ার ইসলাম আকাশ, ৪৭তম ব্যাচের শাহরিয়ার কবির অন্তর, প্রত্নতত্ত্ব বিভাগের ৪১তম ব্যাচের মো: মিজানুর রহমান কাব্য, মো: জুবায়ের আহমেদ, ৪৭তম ব্যাচের সীমান্ত চৌধুরী, প্রাণিবিদ্যা বিভাগের মো: শাহরিয়ার কবির (স্বাধীন), ৪৭তম ব্যাচের জাহিদ হাসান, পদার্থবিজ্ঞান বিভাগের ৪৩তম ব্যাচের এম এম সাজ্জাদুল ইসলাম, ৪৪তম ব্যাচের চিন্ময় সরকার, ৪৫তম ব্যাচের মো: ফয়সাল আহম্মেদ রকি, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪১তম ব্যাচের হামজা রহমান অন্তর, ৪২তম ব্যাচের রতন বিশ্বাস, ইতিহাস বিভাগের ৪৪তম ব্যাচের আব্দুল্লাহ আল ফারুক, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৪তম ব্যাচের মাজেদুল ইসলাম, ৪৬তম ব্যাচের আশরাফুল গোলদার, ৪৭তম ব্যাচের মো: আহাদুর রহমান আহাদ, নৃ-বিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের মো: সাব্বির হোসেন নাহিদ, ৪৬তম ব্যাচের মো: আহাদুর রহমান আহাদ ও সজল সাহা ও আসাদুল হক, অর্থনীতি বিভাগের ৪৫তম ব্যাচের মো: ইকবাল আল মুবিন জয়, ৪৫তম ব্যাচের মো: আনোয়ার হোসেন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪৩তম ব্যাচের জোবায়ের রহমান, রাকিবুল ইসলাম সজিব ও সাজ্জাদ শোয়াইব চৌধুরী, ৪৭তম ব্যাচের মো: ফয়জুল ইসলাম নিরব, প্রাণ রসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগ ৪৮তম ব্যাচের আরাফাত আল জালাল, আইন ও বিচার বিভাগের ৪৬তম ব্যাচের আকিব শাহরিয়া সিজান, সাইয়েদুল মুরসালিন ও সাজ্জাদ ইকবাল মৃধা, ভূ-তাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের মাহমুদ হাসান হিমু, গণিত বিভাগের ৪৫তম ব্যাচের প্রসেনজিৎ কুমার মন্ডল, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের ফরিদ আহমেদ জয়, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিষ্টেমস বিভাগের ৪৫তম ব্যচের সরদার তৌকির আহমেদ রোমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৪৪তম ব্যাচের মো: আবু ওয়ালিদ, মার্কেটিং বিভাগের ৪৪তম ব্যচের মো: আবুল কালাম আজাদ,আইআইটি‘র ৪৬তম ব্যাচের মো:হাসনাৎ হাসান শাহরিয়া প্রাচুর্য্য ও তাজিম আহমদ নিরব, রসায়ন বিভাগের ৪৪তম ব্যাচের মো: দেলোয়ার হোসেন ও ৪৫তম ব্যাচের সবুজ রায়, লোক প্রশাসন বিভাগ ৪৬তম ব্যাচের মো:মাহিদুল ফয়সাল, ৪৪তম ব্যাচের মাহবুবুর রহমান (লেলিন), ৪৭তম ব্যাচের জয় পাল,পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের মো: হাসান মাহমুদ ফরিদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৩তম ব্যাচের মো:আর রাফি চৌধুরী জয়, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৪৭তম ব্যাচের তানভীর হাসান, আইবিএ-জেইউ‘র ৪৭তম ব্যাচের মো: মাহফুজুর রহমান।


রিপোর্টার্স২৪ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪