| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘মব’ সৃষ্টি করে এক হলে মনোনয়নপত্র সংগ্রহে বাধার অভিযোগ ছাত্রদলের

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৫ ইং | ১৪:৫৯:৫০:অপরাহ্ন  |  ১৩৯৯৫২৯ বার পঠিত
‘মব’ সৃষ্টি করে এক হলে মনোনয়নপত্র   সংগ্রহে বাধার অভিযোগ ছাত্রদলের
ছবির ক্যাপশন: সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতারা

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্যরা।

সোমবার (১৮ আগস্ট) ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তারা।

তারা অভিযোগ করেন, ছাত্রদলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একদল শিক্ষার্থী ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রদলের আহ্বায়ক মালিহা বিনতে খান সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।

তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদে ‘মব’ সৃষ্টি করে নেতা–কর্মীদের মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়া হয়েছে । আবাসিক হলগুলোতে সব সংগঠনের জন্য সমান সুযোগ নেই


এর আগে, ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে বিভিন্ন পদে ৪৪২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৫৬৫ জনে।


সোমবার (১৮ আগস্ট) বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসারের অফিস কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।


তিনি আরও বলেন, আজ মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ৪৪২ জন শিক্ষার্থী ফরম সংগ্রহ করেছেন। এছাড়াও, ১৮টি হল থেকে হল সংসদ নির্বাচনে মোট ১ হাজার ২২৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪