| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডাকসু নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহের শেষদিনে সিনেটে উপচে পড়া ভিড়

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৯, ২০২৫ ইং | ০৮:৪১:৩৭:পূর্বাহ্ন  |  ১৩৯৮০৭৬ বার পঠিত
ডাকসু নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহের শেষদিনে সিনেটে উপচে পড়া ভিড়
ছবির ক্যাপশন: ডাকসু নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহের শেষদিনে সিনেটে উপচে পড়া ভিড়

রিপোর্টার্স২৪ ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষদিনেও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল থেকেই সিনেট ভবনের সামনে আসতে শুরু করেন প্রার্থীরা। দুপুরের পর থেকে চাপ আরও বাড়তে থাকে। এক পর্যায়ে ভবনের ভেতরে দাঁড়ানোর জায়গার সংকট তৈরি হয়।

সরেজমিনে দেখা যায়, শুধু বড় রাজনৈতিক সংগঠন নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অনেক শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিশেষ করে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন হল ও অনুষদ থেকে আসা শিক্ষার্থীরা লম্বা লাইনে দাঁড়িয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ করতে আসা সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী তামান্না আক্তার বলেন, গতকাল কিছু চাপের কারণে সিনেটে আসতে পারিনি। তবে আজ এসেই মনোনয়ন নিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই সময়সীমা বাড়ানোর জন্য, এতে আমাদের মতো অনেক শিক্ষার্থী সুযোগ পেয়েছে।

এ সময় উপস্থিত একাধিক ছাত্রসংগঠনের নেতাকর্মীরা জানান, এ নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। স্বতন্ত্র প্রার্থী থেকে শুরু করে বড় রাজনৈতিক সংগঠন সবাই নিজেদের প্রার্থীকে জয়ী করার প্রস্তুতি নিচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা চেষ্টা করছি যাতে সুষ্ঠুভাবে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা সম্পন্ন হয়। আগ্রহী প্রার্থীর সংখ্যা প্রত্যাশার চেয়েও বেশি। এতে বোঝা যাচ্ছে শিক্ষার্থীরা গণতান্ত্রিক চর্চায় অংশ নিতে উদ্দীপ্ত। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত ডাকসু ও হল সংসদ নির্বাচন। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪