| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘লিচুর বাগান’ গানের পর্যায়ে পড়ে না: সাদিয়া তানজিন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৯, ২০২৫ ইং | ০৭:০৫:২৪:পূর্বাহ্ন  |  ৪০৯৮৪৮৭ বার পঠিত
‘লিচুর বাগান’ গানের পর্যায়ে পড়ে না: সাদিয়া তানজিন
ছবির ক্যাপশন: অভিনেত্রী সাদিয়া তানজিন

স্টাফ রিপোর্টার: গেল কোরবানি ঈদে ‘তাণ্ডব’ সিনেমা দিয়ে দর্শকের মন জয় করেছেন শাকিব খান। ছবির ‘লিচুর বাগান’ গানটিও ভাইরাল। এ গানের মাধ্যমে শাকিব-সাবিলার রসায়ন প্রথম উন্মুক্ত করা হয়। তবে ‘লিচুর বাগান’কে গানের পর্যায়-ই রাখছেন না অভিনেত্রী সাদিয়া তানজিন। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে’ এই গানটা। আমার খুবই বিরক্ত লাগে গানটা শুনলে।’

এমন মন্তব্যের বিপরীতে উপস্থাপিকা প্রশ্ন করেন, ‘কেন?’, জবাবে সাদিয়া বলেন, ‘জানি না। এটা একটা গান হলো! এগুলো আসলে গানের পর্যায়ে পড়ে না। এগুলো হয়তো ভিউয়ের জন্য কিংবা মানুষকে মাস্তি বা আনন্দ দিতে বানানো হয়েছে।’

এরইমধ্যে ‘তাণ্ডব’ মুক্তির দুই মাস চলে গেছে। ছবিটি ওটিটি মাধ্যমে চলছে। একইসঙ্গে তিন ওটিটিতে দেখা যাচ্ছে কিং খানের সিনেমা।

শাকিব ছাড়াও ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেছেন সাবিলা নূর, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, সিয়াম আহমেদ, আফরান নিশো, রোজি সিদ্দিকী, ফজলুর রহমান বাবু, তারিক আনাম খান প্রমুখ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪