| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সাগরের উত্তাল ঢেউয়ে উপকূলে উঠে গেল চারটি জাহাজ

নিম্নচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া ও সাগরের উত্তাল ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চারটি নৌযান তীরে উঠে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের পতেঙ্গা ও আনোয়ারা উপকূলে এসব নৌযান আটকে যায়। চট্টগ্রাম বন্দরের জলসীমার আওতাধীন আনোয়ারা উপকূলে দুটি নৌযান আটকা পড়েছে। নৌযান দুটি হলো- মারমেইড-৩ ও নাভিমার-৩। এর মধ্যে মারমেইড-৩ হলো বার্জ, নাভিমার-৩ টাগবোটের সাহায্যে এটি আনা-নেওয়া করা হয়।

বিস্তারিত...

মুন্সিগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো: মহিউদ্দিন আহম্মেদ। মহিউদ্দিন আহম্মেদ বলেন, বিএনপি কর্মীরা মামলা হামলার কারনে দেশে থাকতে পারে নাই। সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারে নাই। এখনো বিএনপি ক্ষমতায় আসে নাই আপনারা সাবধানে থাকবেন, মানুষের পাশে থাকবেন।

বিস্তারিত...

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ভাইস চেয়ারম্যানের মৃত্যু

অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

বিস্তারিত...

মেঘনার জোয়ারে লক্ষ্মীপুরে ২০ গ্রাম প্লাবিত: ২৪ ঘণ্টা পর ফেরি চললেও লঞ্চ বন্ধ

নিম্নচাপের প্রভাবে ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল ৮টা থেকে লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে

বিস্তারিত...

দুর্বল হচ্ছে নিম্নচাপ, কিন্তু উত্তাল বঙ্গোপসাগর

ধীরে ধীরে দুর্বল হচ্ছে নিম্নচাপটি। তবে এর প্রভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। দেশের বিভিন্ন অঞ্চলে আজ শুক্রবারও (৩০ মে) ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বিস্তারিত...

নোয়াখালীতে বৃষ্টি ও জোয়ারের পানিতে দুর্ভোগ-আতঙ্ক, ২৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

শুক্রবার (৩০ মে) সকালে জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। গভীর নিম্নচাপের কারণে আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে

বিস্তারিত...

গাজীপুরে আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি-সম্পাদকসহ ৫ পদে জামায়াতের ইতিহাস

গাজীপুর জেলা আইনজীবী সমিতির (২০২৫-২৬ সেশনে) নির্বাচনে ১৬টি পদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল থেকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫টি পদে এবং সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ ১১টি পদে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী করেছেন

বিস্তারিত...

চাঁদপুরে সর্বোচ্চ ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার কারণে চাঁদপুরে মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ১৩ ঘন্টায় জেলায় এ বছর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ১৩২ মিলিমিটার।

বিস্তারিত...

বগুড়া প্রেসক্লাব নির্বাচন ২৮ জুন

সাংবাদিকতার নামে ব্ল্যাক মেইলিংসহ অপসাংবাদিকতার সাথে জড়িতদের ব্যাপারে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার পক্ষ থেকে যৌথ বিবৃতি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।

বিস্তারিত...

নিম্নচাপে উত্তাল মেঘনা : লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে নৌযান চলাচল বন্ধ

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ায় মেঘনা নদী উত্তাল হয়ে উঠছে। বৃহস্পতিবার (২৯ মে) ভোর রাত থেকে মাঝারি আকারে বৃষ্টি অব্যাহত রয়েছে।

বিস্তারিত...

সাগরে লঘুচাপের প্রভাব: খুন হওয়া নারীর লাশ নিয়ে বিপাকে পুলিশ

বাড়িতে খোঁজাখুজির একপর্যায় আমেনার রক্তাক্ত মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যাও। ধারণা করা হচ্ছে, কে বা কাহারা তাকে গলা কেটে হত্যা করে লাশ বসত ঘরের পাশে পুকুরে ফেলে দেয়।

বিস্তারিত...

বগুড়ায় সেনাবাহিনীর ব্লক রেইড : বিপুল পরিমাণ মাদক-অস্ত্রসহ আটক ১০

ঘটনাস্থল থেকে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদ সানির তত্ত্বাবধানে প্রায় অর্ধশতাধিক সেনাসদস্য রাত থেকে সকাল পর্যন্ত কয়েকধাপে এই অভিযান পরিচালনা করেন।

বিস্তারিত...

‘হিন্দু পরিবারকে চেতনানাশক দিয়ে চুরির ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে অপপ্রচার চালানো হচ্ছে’

মাগুরার শ্রীপুর উপজেলার হরিন্দী গ্রামে এক হিন্দু পরিবারের সকল সদস্যকে চেতনানাশক প্রয়োগ করে পরিবারের লোকজনকে অজ্ঞান করে সর্বস্ব চুরির ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষে একটি পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরণের অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী থানার গোলঘরে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন এবং উক্ত ঘটনার সকল বিষয় লিখিত বক্তব্যপাঠের মাধ্যমে সাংবাদিকদের অবগত করেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪