নবীন শিক্ষার্থীদের বরণ করতে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।নবীন শিক্ষার্থী বরণ করতে প্রত্যেক বিভাগ সাজানো হয়েছে নতুনরুপে।
দেশের ৬২ জেলার ১৫০টি নির্বাচিত উপজেলায় চালু হতে যাচ্ছে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’।
ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা জানিয়ে দিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম যদি সরাসরি বা প্রতিনিধি দলসহ হল পরিদর্শনে না আসেন এবং কার্যকর সমাধানের আশ্বাস না দেন, তাহলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) কর্তৃপক্ষ ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও হল ছাড়ার নির্দেশ দিলেও, আন্দোলনরত শিক্ষার্থীরা তাতে সাড়া দেননি। তারা সাফ জানিয়ে দিয়েছেন আন্দোলন চলবে, হলও ছাড়বেন না।
ঢাকা মেডিক্যাল কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। রোববার (২২ জুন) দুপুরের মধ্যে সব শিক্ষার্থীকে হোস্টেল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
লাঠিচার্জ করে নতুনবাজার সড়ক থেকে তুলে দেওয়ার ১০ মিনিট পর ফের অবরোধ করেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের (ইউআইইউ) শিক্ষার্থীরা। এতে আবারও নতুনবাজার-বাড্ডা সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত ২০২৬ সালের ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬: টপ গ্লোবাল ইউনিভার্সিটিস’ শীর্ষক তালিকায় দ্বিতীয়বারের মতো বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যাল (ঢাবি)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছয়টি প্রধান প্রবেশপথে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত প্রক্টরিয়াল টিমের সঙ্গে আনসার ও সশস্ত্র পুলিশ সদস্যদের সমন্বয়ে তল্লাশি অভিযান চালানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গুরুত্বপূর্ণ অবদান রাখার ক্ষেত্রে দ্রুত উন্নতি করছে বলে জানিয়েছে সাম্প্রতিক টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৫
২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ২২ জুন থেকে।
জানা যায়, পা ভেজাতে গিয়ে পিছলে সানজিদা পুকুরে পড়ে যায়। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঘটনাকে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও সাংস্কৃতিক পরিমণ্ডলের প্রতি অবমাননা বলে মনে করছেন। তবে এতো সমালোচনার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
গত ২৭ মে জামায়াতে ইসলামের নেতা এটিএম আজহারকে ৭১ এর যুদ্ধাপরাধীর দায় থেকে নির্দোষ ঘোষণা করে মুক্তি দেওয়া হয়। এর প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র জোট বিক্ষোভ কর্মসূচীর ডাক দেয়। সেই কর্মসূচীতে হামলা চালায় জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের কর্মীরা। এতে আহত হয় ছাত্র জোটের নেতাকর্মীরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাস ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। আজ (বুধবার) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য প্রকাশনা দপ্তরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা যায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণতান্ত্রিক ছাত্র জোট ও শাহবাগ বিরোধী ঐক্যের সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন শাহবাগ বিরোধী ঐক্যমঞ্চ রাবি শাখা। বুধবার (২৮ মে) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা। ছাত্র মিশনের আহ্বায়ক জি. এ সাব্বির লিখিত বক্তব্যে বলেন, গায়ে পড়ে হাতাহাতি শুরু এবং জ্বলন্ত মশাল ছুঁড়ে মারে বাম দলের কর্মীরা।