দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ তাদের মূল ক্যাম্পাসে ফিরেছে। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে, একইসঙ্গে শিক্ষাগত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত সংসদীয় প্রতিযোগিতা, নিলস-এলইবি জাতীয় ছায়া আইনসভা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান আজ ২৩শে মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের এ কে খান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই আয়োজন যৌথভাবে করছে দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস (নিলস) এবং লিগ্যাল এমপাওয়ারমেন্ট বাংলাদেশ (এলইবি)।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিন ধরেই যাতায়াতের একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম। কিন্তু সেই শাটলই এখন পরিণত হয়েছে এক ‘জঘন্য টাইম কিলিং মেশিন’-এ। প্রতিনিয়ত শিডিউল বিপর্যয়, বগি সংকট এবং বাহ্যিক দুর্বৃত্তদের দৌরাত্ম্যে নষ্ট হচ্ছে হাজারো শিক্ষার্থীর মূল্যবান কর্মঘণ্টা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) হিউম্যান রাইটস সোসাইটি। রোববার (১৮ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে আয়োজিত এই মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা অংশ নেন। তারা ১৪ মে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের অতর্কিত হামলার ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেন।
জুলাই পরবর্তী সময়ে যখন এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরে আসছিল, র্যাংকিয়ে উন্নতি হচ্ছিল, তখনই সাম্যকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।
সাম্য হতাকাণ্ডে জড়িত মূল অপরাধীদের ধরা হয়নি, অভিযোগ সহপাঠীদের
তিন দফা দাবিতে চলমান আন্দোলন শেষে আজ থেকে ক্লাসে ফিরছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ....
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সদ্য ঘোষিত এ কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্র ও শাখা ছাত্রদলের সদ্য সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. আব্দুল কাইয়ুম। তাকে যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
আবাসন সংকটসহ চার দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজপথে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ মে) বিকেল থেকে তারা রাজধানীর কাকরাইল মোড়ে বসে গণঅনশন শুরু করেছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টানা তিন দিন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার রাস্তায় অবস্থানের কর্মসূচির পর শিক্ষার্থীদের উত্থাপিত চার দফা দাবি মেনে নিয়েছে সরকার। শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের উপস্থিতিতে এ ঘোষণা দেন জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।
যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হচ্ছে, ততক্ষণ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি চলবে।
আজও সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বাসে করে এসে কাকরাইল মোড়ে আন্দোলনে যোগ দিচ্ছেন শিক্ষার্থীরা/ছবি সংগৃহীত