যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরাইল তার নির্দেশ মেনেই চলবে এবং তিনি যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিলে তারাও থেমে যাবে।সম্প্রতি মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা (ইসরাইল) আমার কথাই শুনবে। তারা ভালো টিম প্লেয়ার। আমি থামলে তারাও থামবে। উসকানি না পেলে তারা যুদ্ধ বন্ধ করবে, তবে উসকানি পেলে তাদের আর কোনো উপায় থাকবে না।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (২ এপ্রিল) অ্যাটর্নি জেনারেল পাম বনডিকে বরখাস্ত করেছেন। বিশেষ করে প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত নথি প্রকাশ নিয়ে তার ‘পারফরম্যান্সে অসন্তোষ বাড়তে থাকায়’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ, যিনি আগে তার ব্যক্তিগত আইনজীবী ছিলেন, তিনি অস্থায়ীভাবে বিচার বিভাগ পরিচালনা করবেন।
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ২৪ ঘণ্টায় অন্তত ২৩টি হামলার ঘটনা ঘটেছে। ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ‘সারায়া আওলিয়া আল-দাম’ এই ব্যাপক হামলার দায় স্বীকার করেছে। নিজেদের ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’-এর অংশ হিসেবে পরিচয় দেওয়া গোষ্ঠীটি জানিয়েছে, গত একদিনে তারা ইরাকে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে অন্তত পাঁচটি হামলা চালিয়েছে।এছাড়া ইরাকের ভেতরে এবং অঞ্চলজুড়ে থাকা অন্যান্য মার্কিন ঘাঁটিগুলোতে আরও ১৮টি অভিযান পরিচালনা করা হয়েছে। সব মিলিয়ে মোট ২৩টি হামলায় কয়েক ডজন ড্রোন ব্যবহার করা হয়েছে বলে গোষ্ঠীটি তাদের বিবৃতিতে দাবি করেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ
মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধাবস্থার মতো উত্তেজনা তৈরি হয়েছে। ইরানে হামলা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে লক্ষ্য করে ‘বিধ্বংসী’ হামলার হুমকি দেওয়ার পাশাপাশি, ইতোমধ্যে ইসরাইলের বিভিন্ন এলাকায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক রাখতে আগ্রহী দেশগুলোকে সহায়তার প্রস্তাব দিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, কৃষ্ণসাগরে নৌ চলাচল রক্ষা ও পুনরুদ্ধারে অর্জিত অভিজ্ঞতা এ ক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে।
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাতের আঁচ এবার পৌঁছেছে ভারতের শয়নকক্ষে। দেশটির ৮ হাজার ১৭০ কোটি রুপির কনডম উৎপাদন শিল্প বর্তমানে ভয়াবহ সরবরাহ সংকটের মুখে পড়েছে। এর ফলে বাজারে পণ্যটির ব্যাপক ঘাটতি এবং খুচরা পর্যায়ে এর দাম ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ভারতের হায়দরাবাদে অবৈধভাবে এলপিজি সিলিন্ডার মজুত ও কালোবাজারির অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে একটি কবরস্থান থেকে ৪১৪টি সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি চলমান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকার কথা স্বীকার করেছেন। তবে তিনি জোর দিয়ে বলেছেন, এ যোগাযোগ কোনো আনুষ্ঠানিক আলোচনা নয়।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আকস্মিকভাবে ইরানে হামলা চালানোর পর তেহরানের প্রতিশোধমূলক আঘাতের মধ্য দিয়ে যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে, তারপর থেকে প্রায় ৭০ লাখ ইরানি দেশটির সামরিক বাহিনীতে স্বেচ্ছাসেবী হিসেবে নাম লিখিয়েছেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, বলপ্রয়োগ করে হরমুজ প্রণালী পুনরায় চালু করা বাস্তবসম্মত নয়। তিনি বলেন, ট্রাম্প প্রতিদিন তার অবস্থান নিয়ে সন্দেহ তৈরি করে ন্যাটো জোটকে দুর্বল করে দিচ্ছেন।
পূর্ব আফ্রিকার দেশ রুরুন্ডিতে একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ঘাঁটিতে বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৫৭ জন।
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে একটি বিশেষ গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সির কৌশলগত গবেষণা কেন্দ্র। বিশ্বের ৮০টি প্রধান থিঙ্ক ট্যাংকের গত এক মাসের প্রতিবেদন বিশ্লেষণ করে এই গবেষণা দাবি করেছে, ইরানের বিরুদ্ধে সামরিক লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে।
ইরানের সামরিক বাহিনীর সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা অসম্পূর্ণ বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর খতম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ড সদর দপ্তর। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড বলেছে, শত্রুরা আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চলবে।ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বলেন, ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে মূল্যায়ন দিচ্ছে, তা ‘অসম্পূর্ণ’ এবং বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তার দাবি, ইরান শিগগিরই আরও ‘বিচূর্ণকারী, ব্যাপক ও ধ্বংসাত্মক’ সামরিক পদক্ষেপ নেবে।
আগামী ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসা আবেদন গ্রহণ করবে না ঢাকাস্থ সুইডেন দূতাবাস। বৃহস্পতিবার(২ মে) শেনজেন ভিসা আবেদনকারীদের জন্য এই বার্তা দিয়েছে দূতাবাস।
বুরুন্ডির একটি সামরিক ঘাঁটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫৭ জন আহত হয়েছেন।