| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বামদের সমর্থনে সরকার গঠনের পথে বিজয়

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৬ ইং | ১০:২৯:০২:পূর্বাহ্ন  |  ৬৩৭২ বার পঠিত
বামদের সমর্থনে সরকার গঠনের পথে বিজয়
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক: তামিলনাড়ুর রাজনৈতিক অচলাবস্থা কাটতে শুরু করেছে। শেষ পর্যন্ত বাম দলগুলো এবং ভিসিকে অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের দল টিভিকেকে (টামিলাগা ভেত্রি কাজগাম) সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে বড় বাধা দূর হয়েছে।

তামিলনাড়ুর ২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। এবারের নির্বাচনে চমক দেখিয়ে বিজয়ের দল টিভিকে একক বৃহত্তম দল হিসেবে ১০৮টি আসন পায়। পরে কংগ্রেসের ৫ বিধায়কের সমর্থনে বিজয়ের পক্ষে সংখ্যা দাঁড়ায় ১১৩-এ। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে আরও পাঁচ সদস্যের সমর্থন প্রয়োজন ছিল।

সূত্রের খবর, সিপিএমের দুই, সিপিআইয়ের দুই এবং বিদুথালাই চিরুথাইগল কাচ্চির (ভিসিকে) দুই বিধায়ক বিজয়কে সমর্থন দিতে সম্মত হয়েছেন। তবে বিজয় নিজে দুটি আসনে জয় পাওয়ায় একটি আসন ছেড়ে দিতে হবে। ফলে টিভিকের কার্যকর আসন সংখ্যা হবে ১০৭। এর সঙ্গে কংগ্রেসের ৫ এবং বাম ও ভিসিকের মোট ৬ বিধায়কের সমর্থন যোগ হলে সংখ্যাটি দাঁড়াবে ১১৮-এ।

জোট সমীকরণে কংগ্রেস দুটি, বাম দলগুলো দুটি এবং ভিসিকে একটি মন্ত্রিসভা পদ পেতে পারে বলে জানা গেছে। উল্লেখযোগ্যভাবে, এই দলগুলো আগে ডিএমকের শরিক ছিল। নতুন এই সমীকরণের মাধ্যমে প্রায় ৬০ বছর পর তামিলনাড়ুর সরকারে সরাসরি অংশ নিতে যাচ্ছে কংগ্রেস।

এদিকে সরকার গঠনের পথে এখন মূল আনুষ্ঠানিকতা বাকি রয়েছে রাজ্যপালের আমন্ত্রণ। এর আগে রাজ্যপাল আর এন আরলেকর দুই দফায় বিজয়ের সরকার গঠনের দাবি খারিজ করেছিলেন। তবে এবার প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত হওয়ায় পরিস্থিতি বদলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

একই সঙ্গে ডিএমকে ও এআইএডিএমকের সম্ভাব্য সমঝোতার যে আলোচনা তৈরি হয়েছিল, সেটিও কার্যত ভেস্তে গেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪