| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে : ট্রাম্প

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে বলে পূর্বাভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমর্থকদের উদ্দেশে দেওয়া এক বার্তায় এমনটাই পূর্বাভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার (৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ দ্রুত শেষ হওয়ার পূর্বাভাস দিয়েছেন।

বিস্তারিত...

মেলানিয়া কাছে নিরাপদ জীবন দাবি আফগান কিশোরীর

কাতারের একটি মার্কিন পরিচালিত শরণার্থীশিবিরে থাকা ১৪ বছর বয়সি আফগান কিশোরী জাহরা যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের কাছে নিরাপদ জীবন, শিক্ষার সুযোগ ও উজ্জ্বল ভবিষ্যতের দাবি জানিয়েছেন।

বিস্তারিত...

বিজেপিকে ‘১০০ বছর ক্ষমতায়’ রাখার ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গের রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম আসনে টানা তৃতীয়বারের মতো জয় পেয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ২০১৬, ২০২১ সালের পর ২০২৬ সালের নির্বাচনেও জয় ধরে রেখে আবারও নিজের রাজনৈতিক শক্তিমত্তার প্রমাণ দিলেন তিনি।

বিস্তারিত...

ইরান-সৌদি পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোনে আঞ্চলিক সংকট নিয়ে আলোচনা

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি প্রেস এজেন্সির বরাতে জানা গেছে, আলোচনায় সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং তা নিয়ন্ত্রণে রাখার কূটনৈতিক প্রচেষ্টা গুরুত্ব পায়।

বিস্তারিত...

ভোটে কারচুপির অভিযোগে সুপ্রিম কোর্টে যাচ্ছেন মমতা

নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ভারতের সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, রাজ্যের শতাধিক আসনে তৃণমূল প্রার্থীদের ‘জোর করে হারিয়ে দেওয়া’ হয়েছে।

বিস্তারিত...

পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে গুলিতে নিহত হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী (পিএ) চন্দ্রনাথ রথ। এ ঘটনায় তার গাড়িচালকও গুরুতর আহত হয়েছেন।

বিস্তারিত...

ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তির পথে ওয়াশিংটন

হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে উদ্ধারের লক্ষ্যে পরিচালিত মার্কিন সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কূটনৈতিক পথ প্রশস্ত করতেই এই সিদ্ধান্ত নে

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের সঙ্গে কেবল ‘ন্যায্য ও সমন্বিত’ চুক্তিই গ্রহণ করবে ইরান: আরাঘচি

চীন সফরে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান শুধু একটি “ন্যায্য ও সমন্বিত চুক্তি” গ্রহণ করবে।

বিস্তারিত...

নাছোড়বান্দা’ মমতা, কি হবে শেষ পর্যন্ত?

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বড় ধরনের পরাজয় ঘটেছে। তবে এ পরাজয় মানতে নারাজ দলটির প্রার্থী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে যথাসময়ে শপথ অনুষ্ঠানের দাবি জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ফলে বিষয়টি নিয়ে রাজ্যে বড় ধরনের রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে।

বিস্তারিত...

ইরানে সামরিক অভিযান সমাপ্ত : রুবিও

ইরানে যুক্তরাষ্ট্রের পরিচালিত সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও।

বিস্তারিত...

সিরাজ উদ্যান হয়ে গেল শিবাজি, মসজিদবাড়ি থেকে নেতাজি পল্লি

বিজেপি ক্ষমতায় আসার ২৪ ঘণ্টার মধ্যেই বারাসতের বিখ্যাত সিরাজ উদ্যানের নাম পাল্টে দিলেন দলের কর্মীরা। মঙ্গলবার বিজেপি কর্মীরা সিরাজ উদ্যানের নেমপ্লেট সরিয়ে ওই পার্কের নামকরণ করেছেন ‘শিবাজি উদ্যান’। বারাসত শহরের ভিতর দিয়ে যাওয়া ১২ নম্বর জাতীয় সড়কের ধরে কাঠগোলা এলাকায় একটি তোরণ নির্মাণ করেছিল বারাসত পুরসভা। এলাকায় একটি ধর্মীয় স্থান থাকার কারণে ওই তোরণের নামকরণ করা হয় ‘মসজিদবাড়ি রোড’। এ দিন বিজেপি কর্মীরা ওই তোরণের নামকরণ করেন ‘নেতাজিপল্লি রোড’।

বিস্তারিত...

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৬

ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকরের মাত্র কয়েক ঘণ্টা আগে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮০ জনের বেশি। মঙ্গলবার (৫ মে) বিকালে ইউক্রেনের কয়েকটি অঞ্চলে এ হামলা চালায় মস্কো বাহিনী।

বিস্তারিত...

হরমুজে আটকে পড়া জাহাজ ছাড়াতে আর সহায়তা করবে না যুক্তরাষ্ট্র

হরমুজে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজকে প্রণালিটিতে ছাড়তে সহায়তা করতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের একটি অভিযান শুরু করে মার্কিন সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের এ ধরনের প্রচেষ্টাকে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল আখ্যা দিয়ে তা প্রতিরোধের ঘোষণা দেয় ইরান। তবে শেষমেষ সেই ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিস্তারিত...

ভারতীয় ভিসা পেতে নতুন নিয়মে আবেদন

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন এনেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভ্যাক। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে নতুন ব্যবস্থায় অ্যাপয়েন্টমেন্ট ইস্যু শুরু হয়েছে। এদিন দুপুর ১২টায় সাইনআপ খোলা হয়েছে এবং অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলির বুকিং সন্ধ্যা ৬টায় খোলার কথা। আজ ৮ ফেব্রুয়ারির অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করা যাচ্ছে।

বিস্তারিত...

চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি একটি কূটনৈতিক প্রতিনিধি দল নিয়ে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। সফরে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বৈঠক করবেন বলে জানা গেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪