যুক্তরাষ্ট্র ইরানের নির্ধারিত শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে বলে ঘোষণা দিয়েছে তেহরান। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে ইরানের সেনাবাহিনীর এক মুখপাত্র এ ঘোষণা দেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সামরিক উত্তেজনা আবারও যুদ্ধাবস্থায় রূপ নিয়েছে। ইরানের ওপর মার্কিন বাহিনীর হামলার জবাবে জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এর বিপরীতে মার্কিন বাহিনী হরমুজ প্রণালি ও বন্দর আব্বাসসহ ইরানের কৌশলগত সামরিক স্থাপনাগুলোতে টানা বিমান হামলা চালিয়েছে। এরই মধ্যে ইরানের খোররামাবাদে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে সেই নৌকাটিতে থাকা ৬০ জন যাত্রীর মধ্যে ৫০ জন নিখোঁজ হয়েছেন।
ইরানের দক্ষিণাঞ্চলে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কয়েকদিন ধরে চলা এ হামলায় অন্তত ৩৫ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। দুই পক্ষের সংঘাতের প্রভাবে অঞ্চলে একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের ফ্লাইট বাতিল করেছে।
স্নাতক স্তরের মেডিকেল ও ডেন্টাল কোর্সের ভর্তি পরীক্ষা (এনইইটি) ঘিরে অনিয়মের অভিযোগ তুলে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। বুধবার (১৫ জুলাই) তার অনশনের ১৮তম দিন পূর্ণ হয়েছে।
মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ৭ জন সেনা সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। একই সময়ে দক্ষিণ ইরানে সাম্প্রতিক মার্কিন হামলায় অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা জানিয়েছে তেহরান। খবর আল-জাজিরার
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ তাকে নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করেছিল এবং তিনি বর্তমানে গৃহবন্দী—নিউইয়র্ক টাইমসের এমন দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। মঙ্গলবার আনাদোলু এ তথ্য জানিয়েছে।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। মঙ্গলবার রাতে হরমুজ প্রণালি ও ইরানের উপকূলীয় এলাকার কাছে কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় না এলে ইরানের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, চুক্তি না হলে দেশটিতে ‘কেউই অবশিষ্ট থাকবে না। মঙ্গলবার ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ‘আপনাদের অবশ্যই একটি চুক্তি করতে হবে। তা না হলে আপনাদের কেউই অবশিষ্ট থাকবে না।
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা চুক্তি’ (ইসলামাবাদ এমওইউ) থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি মঙ্গলবার আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে এ তথ্য জানিয়েছেন।
সৌদি আরবের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। আজ সকালে ড্রোনটি আল-বায়দা নামে একটি জেলার ওপর ভূপাতিত করা হয় বলে জানিয়েছে। গতকাল ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে হামলা চালায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকার। ওই
বিশ্বের অন্যতম সুরক্ষিত ভবন হিসেবে গণ্য করা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসকে। সেখানে ঢুকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার সরাসরি হুমকি দিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশানারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক শীর্ষ কমান্ডার হোসেইন কানানি মোগাদ্দাম।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনকে ভারত একটি ‘আইনি বিষয়’ বলে উল্লেখ করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এ বিষয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। মঙ্গলবার (১৪ জুলাই) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের
মধ্যপ্রাচ্যে কর্মরত মার্কিন সেনা ও ঠিকাদারদের অবস্থান শনাক্ত করতে ওই অঞ্চলের মোবাইল নেটওয়ার্ক হ্যাক করেছে ইরান। যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমস (এফটি)-এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। টেলিযোগাযোগ তথ্য বিশ্লেষণকারী গবেষণা প্রকল্প ‘মোবাইল সার্ভেইল্যান্স মনিটর’