ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার নৌসেনা (মেরিন) ও নাবিক মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২০ মার্চ) মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
তুরস্ক ও ওমানে সম্প্রতি হামলার যে ঘটনা ঘটেছে তার সঙ্গে ইরান বা তার মিত্রগোষ্ঠীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। পারস্য নববর্ষ ‘নওরোজ’ এবং ঈদুল ফিতর উপলক্ষে আজ শুক্রবার এক বার্তায় তিনি এই দাবি করেন।
ইসরায়েলের হামলায় এবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের (আইআরজিসি) মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি নিহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইআরজিসি। ইরানি গণমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানায়, শুক্রবার সকালের হামলায় নাইনি নিহত হয়েছেন।
ঈদুল ফিতরের ছুটি শেষ হলেই ভোটের প্রচারণায় সরাসরি মাঠে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইশতেহার প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। শুক্রবার (২০ মার্চ) ‘প্রতিজ্ঞা’ শিরোনামে এই ইশতেহার উন্মোচন করেন দলীয় প্রধান।
ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ন্যাটো মিত্রদের কড়া ভাষায় সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধে সক্রিয়ভাবে অংশ না নেওয়া এবং হরমুজ প্রণালির নিরাপত্তায় এগিয়ে না আসার অভিযোগ তুলে তিনি তাদের ‘কাপুরুষ’ বলে মন্তব্য করেছেন।
পবিত্র ঈদুল ফিতর ও নতুন সৌর বছর উপলক্ষে দেশবাসী এবং বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন মোজতবা খামেনি। এক লিখিত বার্তায় তিনি শান্তি, ঐক্য ও সমৃদ্ধির আহ্বান জানান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নতুন নেতা হিসেবে এটি মোজতবা খামেনির প্রথম আনুষ্ঠানিক বার্তা, যা রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধ সংঘাতে বিশ্বজুড়ে তেল ও জ্বালানি বাজারে বিরাট অস্থিরতা তৈরি হয়েছে, যখন কোনও
বিশ্ব বর্তমানে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর প্রধান ফাতিহ বিরোল।বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই সংকট থেকে উত্তরণে জ্বালানি সাশ্রয়ের ব্যাপারে আরও সোচ্চার হতে হবে। আইইএ প্রধান শুক্রবার একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছেন, যেখানে ব্যবসা প্রতিষ্ঠান ও গৃহস্থালির জন্য তেলের চাহিদা কমানোর পরামর্শ
আগামী ৯ এপ্রিল ভারত সফর করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। নয়াদিল্লিতে তিনি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক দ্বিপাক্ষিক
ইরান হরমুজ প্রণালীতে নিরাপদ জাহাজ চলাচলের বিনিময়ে ফেব্রুয়ারিতে বন্দি করা ট্যাংকারগুলো মুক্ত করার দাবি তুলেছে। চলমান সংঘাতের কারণে
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকেজানিয়েছেন, দেশটি সাম্প্রতিক সময়ে দুটি মার্কিন যুদ্ধবিমানের জন্য নিজ ভূখণ্ডে অবতরণের অনুমতি
ইরানকে ঘিরে চলমান সংঘাতে সমর্থন না দেওয়ায় ন্যাটোভুক্ত দেশগুলোর কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মধ্যপ্রাচ্যে চলমান ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে রাশিয়া-চীন-তুরস্ক। তিন দেশই অবিলম্বে যুদ্ধ
চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরান নতুন করে হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের শত্রুদের জন্য বিশ্বের কোনো স্থান এমনকি পার্ক, বিনোদন কেন্দ্র বা পর্যটন গন্তব্যও আর নিরাপদ থাকবে না।
চীনের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা তাইওয়ান--এর জন্য গুরুতর হুমকি তৈরি করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু।