আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়ন চক্র পরিচালনাসহ বিভিন্ন অভিযোগে জোবাইদুল আমিন (২৮) নামের এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। গ্রেফতারের পর জোবাইদুলকে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে নেওয়া হয়েছে। সেখানে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে শুনানি হবে বলে জানিয়েছে এফবিআই।
মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের কাছে সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একথা জানিয়ে তিনি বলেছেন, ওয়াশিংটনের ওই অনুরোধের পর তিনি প্রয়োজনীয় সহায়তা দিতে ইউক্রেনের বিশেষজ্ঞদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সকাল থেকেই ইসরায়েলের বিভিন্ন প্রান্ত থেকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ আসছে।
ইরানের শিরাজ শহরের উপশহর জিবাশহরে একটি অ্যাম্বুলেন্স স্টেশন এবং একটি খেলার মাঠে বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতের এই হামলায় আরও ৩০ জন গুরুতর আহত হয়েছেন বলে ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলাটি সরাসরি একটি অ্যাম্বুলেন্স স্টেশনে আঘাত হানে, যেখানে কর্তব্যরত অবস্থায় ২ জন স্বাস্থ্যকর্মী (অ্যাম্বুলেন্স পার্সোনেল) প্রাণ হারান।
মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ বৃহস্পতিবার ভারতের জন্য রাশিয়ান তেল আমদানি শর্তসাপেক্ষভাবে অনুমোদন দিয়েছে। আগামী ৩০ দিনের জন্য এই অনুমতি কার্যকর থাকবে। এই পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে তেলের অস্থিরতা নিয়ন্ত্রণ এবং ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে হরমুজ প্রণালীর ঝুঁকি কমানোর জন্য নেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়তে থাকলেও যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই ইরানের সঙ্গে আলোচনা করতে হবে। তার মতে, চলমান সংকট কমাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ও সমঝোতাই সবচেয়ে কার্যকর পথ।
ইরান একটি দীর্ঘস্থায়ী ও দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং চলমান সংঘাতের পরবর্তী ধাপে তারা এমন কিছু উন্নত ও অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে যা আগে কখনো ব্যবহার করা হয়নি। এমন তথ্য জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ।
ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তা আলি লারিজানি জোর দিয়ে বলেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো আক্রমণ মোকাবিলায় ‘পুরোপুরি প্রস্তুত’। আল জাজিরা জানায়- তিনি অঙ্গীকার করেন, মার্কিন সেনারা ইরানে প্রবেশ করলে তাদের বন্দি করা হবে এবং হত্যা করা হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর দেশটির পরবর্তী নেতা নির্বাচনে আমার ব্যক্তিগতভাবে যুক্ত থাকা উচিত। অ্যাক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছাড়া ইরান যদি কোনো উত্তরসূরি নিয়োগের চেষ্টা করে, তবে তারা কেবল সময় নষ্ট করবে।
ভারতের উত্তর–পূর্বাঞ্চলে প্রশিক্ষণ মিশনে থাকা একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে কার্বি আংলং জেলা, আসাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।
ইউক্রেনের থেকে নাকি আমেরিকা সাহায্য চেয়েছে। এমনই দাবি করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই নিয়ে জেলেনস্কি একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নেতৃত্বে বড় পরিবর্তন এসেছে। নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আহমদ বাহিদি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রেক্ষাপটে তিনি এ দায়িত্ব গ্রহণ করায় তার সামনে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) শিরোপা জয়ের উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার হোয়াইট হাউসে সংবর্ধনা পেয়েছে ইন্টার মিয়ামি দল। অনুষ্ঠানে দলের অধিনায়ক লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে একটি স্বাক্ষর করা গোলাপি ফুটবল উপহার দেন।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির নিরাপত্তা বাহিনী ও অন্যান্য কর্মকর্তাদের