| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ইরান ‘ক্লাস্টার বোমা’ দিয়ে হামলা চালাচ্ছে

ইসরায়েল বাহিনীর মুখপাত্র নাদাভ শোসানির দাবি, ক্ষেপণাস্ত্রের সঙ্গে ক্লাস্টার বোমা জুড়ে দিয়ে ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরান। ইচ্ছাকৃত ভাবেই এই বোমার ব্যবহার করা হচ্ছে বলেও দাবি তার। ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে হামলায় ‘ক্লাস্টার বোমা’ ব্যবহার করা হচ্ছে ইরানের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলল ইসরায়েল বাহিনী আইডিএফ।

বিস্তারিত...

ট্রাম্পের ‘ইরান যুদ্ধ’ ঠেকাতে পারল না মার্কিন সিনেট

ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করার প্রস্তাব মার্কিন সিনেটে পাস হয়নি। রিপাবলিকানদের বিরোধিতায় বুধবার সিনেটে উত্থাপিত প্রস্তাবটি ৪৭-৫২ ভোটে বাতিল হয়ে যায়।

বিস্তারিত...

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইরান বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হামলার ফলে লাখো ইসরায়েলি বোমা থেকে সুরক্ষা পেতে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। রয়টার্স জানায়, ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে এএফপি জানিয়েছে, এ হামলায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এএফপির প্রতিবেদকরা জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন।

বিস্তারিত...

কুয়েতে হামলায় নিহত ষষ্ঠ মার্কিন সেনার নাম প্রকাশ

কুয়েতে হামলায় নিহত ষষ্ঠ মার্কিন সেনার নাম–পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। নিহত এই সেনার নাম রবার্ট এম মারজান (৫৪) বলে মনে করছে পেন্টাগন।চিফ ওয়ারেন্ট অফিসার–৩ পদমর্যাদার কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা তিনি।

বিস্তারিত...

৮ সপ্তাহ স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ : হেগসেথ

বুধবারের সংবাদ সম্মেলনে ইরানের যুদ্ধ কতদিন স্থায়ী হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, আপনি বলতেই পারেন যে এই যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে, কিন্তু এটা ৬ সপ্তাহ (স্থায়ী) হতে পারে হতে পারে, ৮ সপ্তাহ হতে পারে এমনকি ৩ সপ্তাহ ধরেও চলতে পারে।

বিস্তারিত...

জ্বালানি তেলের দাম ১৫০ ডলারে পৌঁছাতে পারে

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হিউস্টনের এই লেকচারার আলজাজিরাকে বলেন, যদি হরমুজ প্রণালি দিয়ে আসা তেলের অর্ধেকও বন্ধ হয়ে যায়, তাহলে তেলের দাম একটা সময়ে প্রতি ব্যারেল ১৫০ ডলারে উঠে যেতে পারে। মার্কিন নৌবাহিনী এই প্রণালি দিয়ে চলাচল করা ট্যাংকারগুলোকে আর পাহারা দিতে না পারায় এমন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিস্তারিত...

ইরানে নিহত ১০০০ ছাড়াল, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ক্ষেপণাস্ত্র ছুড়ছে তেহরান

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের পঞ্চম দিনে ইরানে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। টানা বিমান হামলা ও পাল্টাপাল্টি আক্রমণের মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে। বুধবার (৪ মার্চ) ইরানের রাজধানী তেহরান ছাড়াও পবিত্র শহর কোম, ইসফাহান এবং দেশটির পশ্চিমাঞ্চলের বিভিন্ন নিরাপত্তা স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে। ইসরায়েল জানিয়েছে, এসব হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অধীন আধাসামরিক সংগঠন ‘বাসিজ’ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ডের স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

বিস্তারিত...

ইরানে শাসক পরিবর্তনই কি ট্রাম্পের লক্ষ্য?

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার ভোরে ইরানের বিরুদ্ধে বোমা হামলা চালানোর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই যুদ্ধে তার একমাত্র উদ্দেশ্য ‘ইরানি জনগণের স্বাধীনতা’ নিশ্চিত করা। তবে বিশ্লেষকরা মনে করছেন, আড়ালেই ট্রাম্প তেহরানের শাসন ব্যবস্থাকে ভেঙে দেওয়াকে প্রধান লক্ষ্য হিসেবে রেখেছেন।

বিস্তারিত...

ইরান যুক্ত করল সুইসাডাল ড্রোন স্কোয়াড ‘অপারেশন ট্রু প্রমিজ’ এ

মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে পরিচালিত ‘অপারেশন ট্রু প্রমিস ৪’ অব্যাহত থাকায় যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখার সুইসাইড ড্রোন। এমন দাবি করেছে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

বিস্তারিত...

কুর্দিদের স্থল অভিযানের দাবি নাকচ করল কুর্দি কর্তৃপক্ষ

: ইরানে কুর্দি যোদ্ধাদের স্থল অভিযান চালানোর দাবি সম্পূর্ণ মিথ্যা বলে আখ্যায়িত করেছে তেহরান। একই সঙ্গে এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছে ইরাকের কুর্দি কর্তৃপক্ষও। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ইরানের বার্তা সংস্থা তসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানায়, ইরাক সীমান্তে কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়নি এবং সীমান্ত সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে।

বিস্তারিত...

ইসরায়েলি দূতাবাসে হামলার হুঁশিয়ারি ইরানের

বিশ্বব্যাপী ইসরায়েলি দূতাবাসগুলোকে লক্ষ্যবস্তু করার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। বুধবার (৪ মার্চ) দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি এ সতর্কবার্তা দেন। ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানায়, শেকারচি সতর্ক করে বলেছেন—যদি বৈরুতে ইরানি দূতাবাসে হামলা চালানো হয়, তবে বিশ্বের সব ইসরায়েলি দূতাবাসকে লক্ষ্যবস্তু বানানো হবে।

বিস্তারিত...

ইরানের ভেতরে কুর্দি যোদ্ধাদের স্থল অভিযান শুরু

ইরাক সীমান্তঘেঁষা অঞ্চল থেকে হাজার হাজার কুর্দি যোদ্ধা ইরানের অভ্যন্তরে স্থল অভিযান শুরু করেছে বলে দাবি করেছে ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা। বুধবার (৪ মার্চ) তারা সংবাদমাধ্যম-কে এ তথ্য নিশ্চিত করেছেন। এতে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে এবং তেহরানের বিরুদ্ধে সংঘাতে নতুন একটি ফ্রন্ট খুলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সূত্রগুলোর দাবি, ইরান-ইরাক সীমান্তে সক্রিয় কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরেই তেহরানবিরোধী অবস্থানে রয়েছে। এসব গোষ্ঠীকে ইরানের বিরুদ্ধে লড়াই করা গুরুত্বপূর্ণ বিরোধী শক্তি হিসেবে বিবেচনা করা হয়।

বিস্তারিত...

ইরানের মিসাইল মজুদের পরিমাণ ফুরিয়ে এসেছে: ইসরায়েলের দাবি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের মিসাইল হামলার পরিমাণ কমে যাচ্ছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল বলেছে, তারা ইরানের মিসাইল মজুদ এবং লঞ্চারগুলোর ওপর কার্যকর আঘাত হেনেছে, যার ফলে ইরান সাম্প্রতিক দিনগুলোর তুলনায় কম মিসাইল ছুড়তে সক্ষম হচ্ছে। বুধবার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র নাদাভ সোশানি জানিয়েছেন, আমরা ইতিমধ্যেই প্রায় ৩০০টি মিসাইল লঞ্চার ধ্বংস করেছি। এই হামলাগুলো ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা অনেকাংশে হ্রাস করেছে। আমরা লক্ষ্য করছি, প্রতিদিন ইরান যে পরিমাণ মিসাইল ছোড়ছে তা পূর্বের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

বিস্তারিত...

মুজতবা কেন নির্বাচিত হলেন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা?

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি বিমান হামলায় নিহত হওয়ার পর তাঁর ছেলে মুজতবা খামেনি সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। বুধবার দুই ইরানি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, ৫৬ বছর বয়সী মুজতবা সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা থেকে বেঁচে গেছেন এবং ইরানের ক্ষমতাকাঠামোর অভ্যন্তরে তাঁকে শক্তিশালী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে।

বিস্তারিত...

৫ হাজারের বেশি গোলা ইরানে নিক্ষেপ করল ইসরায়েল

ইসরায়েলি বিমানবাহিনী জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা শুরুর পর তারা দেশটিতে মোট পাঁচ হাজারের বেশি গোলাবারুদ নিক্ষেপ করেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪