কাতারে ইরানের একের পর এক হামলায় গ্যাস উৎপাদন বন্ধ ঘোষণা করার পর দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তিনি কাতারের আমিরের প্রতি সংহতি জানিয়ে শিগগিরই মধ্যপ্রাচ্যের সংঘাতের অবসানে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তিনি।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে চীন প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়িয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তার ইরানি সমকক্ষ আব্বাস আরাঘচির সঙ্গে
দীর্ঘস্থায়ী সংঘাতে আত্মরক্ষার জন্য ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, গত ৩০০ বছরে ইরান কোনো যুদ্ধের সূচনা করেনি এবং দেশটির সশস্ত্র বাহিনী আত্মরক্ষা ছাড়া কখনও আক্রমণ শুরু করেনি।
মধ্যপ্রাচ্যে চলমান সংকটের ৪৮ ঘণ্টা পর সামরিক দৃষ্টিকোণ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল স্পষ্ট সুবিধাজনক অবস্থানে থাকলেও সামগ্রিক কৌশলগত ভবিষ্যৎ এখনো অনিশ্চিত,এমন বিশ্লেষণ দিয়েছেন সিএনএনের বৈশ্বিক বিষয়ক বিশ্লেষক ব্রেট এইচ. ম্যাকগার্ক। তিনি উল্লেখ করেন, এমন সংকটে মার্কিন প্রেসিডেন্ট গোয়েন্দা ও সামরিক সূত্র থেকে একটি ‘নেট অ্যাসেসমেন্ট’ পান, যেখানে শক্তির ভারসাম্য,
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলার জবাবে তেহরান আঞ্চলিক পর্যায়ে পাল্টা
ইরানের সর্বোচ্চ নেতাআয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় আহত হওয়ার দুই দিন পর তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় একটি বালিকা প্রাথমিক বিদ্যালয় বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো।
মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে চরম উত্তেজনার মধ্যে সোমবার (২ মার্চ) সকালে কুয়েতে মার্কিন বিমানবাহিনীর একাধিক যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রাথমিকভাবে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভেঙে পড়ার কথা জানানো হলেও, পরবর্তীতে তারা নিশ্চিত করেছে যে ‘বেশ কয়েকটি’ মার্কিন সামরিক বিমান ভূপাতিত হয়েছে।
যুদ্ধ কখন এবং কীভাবে শেষ হবে সেই সিদ্ধান্ত ইরানই নেবে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রোববার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পূর্ব ও পশ্চিমে দুই দশকের পরাজয় থেকে ইরান শিক্ষা নিয়েছে। এই কথার মাধ্যমে তিনি মূলত ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের দিকে ইঙ্গিত করেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। নেতানিয়াহুর কার্যালয় ছাড়াও ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদরদফতরকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও দাবি করেছে ইরান।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের পাল্টা হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য। সংঘাতের জেরে উপসাগরীয় অঞ্চলে আকাশসীমা বন্ধ রয়েছে এবং সংঘাতের প্রথম কয়েক দিনেই ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এতে করে আনুমানিক তিন লাখ যাত্রী অঞ্চলজুড়ে আটকে পড়েছেন। দুবাই, আবুধাবি ও দোহার মতো প্রধান বিমানবন্দরগুলো কার্যক্রম স্থগিত করায় এর প্রভাব ছড়িয়ে পড়েছে বৈশ্বিক বিমান চলাচলের ওপরও।
ইরানকে ঘিরে চলমান ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানে উপসাগরীয় অঞ্চলসহ গোটা মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সংঘাতের তৃতীয় দিনে এসে নিহতের সংখ্যা প্রায় ৬০০ ছুঁইছুঁই, যার মধ্যে বেশি সংখ্যকই ইরানের নাগরিক। এমন তথ্য জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট।
কুয়েতে অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ বিধ্বস্ত হয়েছে। যদিও ইরান দাবি করেছে, তারা এফ-১৫ যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কিছুই জানায়নি যুক্তরাষ্ট্র-ইসরায়েল। সোমবার (২ মার্চ) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে যুদ্ধবিমান বিধ্বস্তের বিষয়টি জানানো হয়।
মধ্যপ্রাচ্যে ইরানের হামলার জেরে উপসাগরীয় অঞ্চলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে বিস্ফোরণ ও হামলার সতর্কতা সাইরেনের খবর মিলেছে। একই সময়ে ইসরায়েল জানিয়েছে, তাদের দিকে আরও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ঠেকাতে কাজ করছে।
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর অধীন রাস তানুরা নামের একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইরান। এতে কারখানাটিতে আগুন ধরে গিয়েছিল।